News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাহুল গান্ধীর জন্মদিনে যুব কংগ্রেসের বৃক্ষরোপণ কর্মসূচি, রাজ্যজুড়ে ৯০০র অধিক গাছ লাগানোর লক্ষ্য
Image

রাহুল গান্ধীর জন্মদিনে যুব কংগ্রেসের বৃক্ষরোপণ কর্মসূচি, রাজ্যজুড়ে ৯০০র অধিক গাছ লাগানোর লক্ষ্য

আগরতলা, ১৯ জুন : লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে শুক্রবার রাজধানীর গান্ধীঘাট এলাকায় এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা পৌঁছে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠন।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা-সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। পাশাপাশি রাজ্যজুড়ে ব্যাপকভাবে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, “আজ রাহুল গান্ধীর জন্মদিন। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ রক্ষার বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। গোটা রাজ্যে প্রায় ৯০০টি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।”

তিনি আরও অভিযোগ করে বলেন, বর্তমান বিজেপি সরকার দেশের বনাঞ্চল ও প্রাকৃতিক সম্পদ কর্পোরেট সংস্থাগুলির হাতে তুলে দিচ্ছে। নির্বিচারে গাছ কাটা ও বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর প্রতিবাদ জানাতেই এবং পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরতেই যুব কংগ্রেস এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে।

যুব কংগ্রেসের দাবি, শুধু গাছ লাগানোই নয়, লাগানো চারাগুলির পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও সংগঠন গুরুত্ব দেবে। পরিবেশ সুরক্ষা এবং সবুজ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে আগামী দিনেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top