News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান
Image

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার সি. কে. জমাতিয়ার নিকট ছয় দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে টিটিএএডিসি এলাকার শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন, শিক্ষক সংকট দূরীকরণ এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণসহ একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে— টিটিএএডিসি এলাকার বিদ্যালয়গুলিতে একক-শিক্ষক সমস্যার সমাধানে দ্রুত শিক্ষক নিয়োগ, একটি ডি.এল.এড এবং একটি বি.এড কলেজ স্থাপন, খুমুলুঙ ডিগ্রি কলেজে ককবরক, বাংলা ও ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর পাঠক্রম চালু, কলেজ শিক্ষার্থীদের জন্য বাস পরিষেবা চালু, ছাত্রাবাস নির্মাণ এবং জামপুইজলা ও মান্দাই এলাকায় নতুন কলেজ প্রতিষ্ঠা।

স্মারকলিপি প্রদান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টিএসইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা বলেন, টিটিএএডিসি প্রশাসনের অধীনে মোট ১,৬৩৩টি বিদ্যালয় রয়েছে, যার মধ্যে অধিকাংশই একক-শিক্ষকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, প্রায় ১০০টি বিদ্যালয়ের অবস্থা অত্যন্ত সংকটজনক।

তিনি বলেন, বর্তমানে বহু শিক্ষিত যুবক-যুবতী বি.এড ও ডি.এল.এড ডিগ্রি অর্জন করেও চাকরির অপেক্ষায় রয়েছেন। তাই দ্রুত শিক্ষক নিয়োগের মাধ্যমে বিদ্যালয়গুলির শিক্ষক সংকট দূর করা সম্ভব।
এছাড়া টিটিএএডিসি এলাকায় ডি.এল.এড ও বি.এড কলেজ স্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, শিক্ষক-প্রশিক্ষণের জন্য এই অঞ্চলের শিক্ষার্থীদের রাজ্যের বাইরে যেতে হয়, ফলে তাদের অতিরিক্ত আর্থিক ব্যয় ও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

টিএসইউ নেতৃত্ব আশা প্রকাশ করেছে, শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার উত্থাপিত দাবিগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন টিএসইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা, সচিবালয় সদস্য অঙ্কিত মুরাসিং, বখরুই দেববর্মা এবং কেন্দ্রীয় কমিটির সদস্য বিশাল দেববর্মা।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top