News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে। দেশের আর্থিক প্রগতি সহ, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, ডিজিট্যাল পরিষেবা ও সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আজ জিরানীয়া ব্লক প্রাঙ্গণে আয়োজিত জিরানীয়া ব্লক ভিত্তিক জনকল্যাণ শিবিরে উপস্থিত হয়ে একথা বলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে দেশ যেমন উন্নয়নের নতুন শিখরে পৌঁছেছে তেমনি মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরাও সার্বিক উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে সুশাসন, সেবা ও জনকল্যাণের বার্তা সাধারণ জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে রাজ্যের প্রতিটি ব্লক, নগর ও পুর এলাকায় এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হচ্ছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও পরিষেবাগুলিকে আরও সহজলভ্য করে তোলা এবং সমাজের সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়া।

তাছাড়া বক্তব্য রাখেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া ব্লকের বিডিও তুষার আলম। উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রূপালী দাস, জিরানীয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক পামেলা সাহা। শিবিরে বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল খোলা হয়। তপশিলিজাতি কল্যাণ দপ্তর ও কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে বীজ, উইডার, ট্র্যাকটার, মৎস্য দপ্তরের পক্ষ থেকে আর্থিক সহায়তা, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে ছাগল এবং শূকর ছানা বিভিন্ন সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কন্যা বিবাহ যোজনায় ১ জনকে ৫০ হাজার টাকা সহায়তা করা হয়। তাছাড়া গর্ভবতী মহিলাদের পোষণ কিট, মাতৃবন্দনা প্রকল্পে ২ জনকে ১০ হাজার টাকা করে সহায়তা, টিআরএলএম-র পক্ষ থেকে বিভিন্ন স্বসহায়ক দলকে ৩১ লক্ষ টাকা ঋণের মঞ্জুরিপত্র দেওয়া হয় এবং জিরানীয়া পঞ্চায়েত সমিতি ও পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের পক্ষ থেকে ৪৭টি সেলাই মেশিন বিভিন্ন সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ সুবিধাভোগীদের হাতে এই সমস্ত সামগ্রী তুলে দেন।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top