News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজের বাড়ির পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের দেহ, শোকের ছায়া তবলাবাড়িতে
Image

নিজের বাড়ির পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের দেহ, শোকের ছায়া তবলাবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: খোয়াই থানাধীন তবলাবাড়ি এলাকায় নিজের বাড়ির পুকুর থেকে এক বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা যায়, মৃত বৃদ্ধ গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। তার মেয়ে জয়ন্তী দেববর্মা জানান, সন্ধ্যার পর থেকে বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির পুকুরে একটি দেহ ভাসতে দেখতে পান। কাছে গিয়ে তারা নিশ্চিত হন যে সেটি নিখোঁজ বৃদ্ধেরই দেহ। ঘটনাটি জানাজানি হতেই এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমান।
খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর। এই আকস্মিক ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top