News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
Image

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে আগরতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ভেহিকেল চেকিং চলাকালীন এক যুবকের কাছ থেকে প্রায় ১৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে আমতলী থানার সাব-ইন্সপেক্টর রনব্রত ঘোষের নেতৃত্বে থানার অন্যান্য পুলিশকর্মী, গোয়েন্দা শাখার সদস্য এবং টিএসআর জওয়ানরা আগরতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন সড়কে যানবাহন তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। সেই সময় এক যুবক দুটি ট্রলি ব্যাগ নিয়ে রেলস্টেশনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সন্দেহ হয়।

পরে গোয়েন্দা শাখার কর্মকর্তারা ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এতে সন্দেহ আরও ঘনীভূত হলে সদরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক দলের উপস্থিতিতে দুটি ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশি চালিয়ে ব্যাগ দুটির ভিতর থেকে প্রায় ১৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।।ধৃত যুবকের নাম রিলাক্স রিয়াং। তার বাড়ি গোমতী জেলার গর্জি তৈনানি এলাকায় বলে জানা গেছে। ঘটনাস্থলেই সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করা হয় এবং অভিযুক্তকে আমতলী থানায় নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় আমতলী থানার পুলিশ এনডিপিএস আইনে একটি মামলা রুজু করেছে। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার বিকেল প্রায় তিনটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া গাঁজা রেলপথে গৌহাটিতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তিনি আরও জানান, এই ঘটনার পেছনে একটি বৃহত্তর চক্র সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই দিকটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, বুধবার ধৃত রিলাক্স রিয়াংকে আদালতে তোলা হবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত থাকবে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top