News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর সেন্ট্রাল রোড কালীমন্দিরে পূজায় বিধায়ক জহর চক্রবর্তী, উন্নয়নে সহযোগিতার আশ্বাস
Image

ধর্মনগর সেন্ট্রাল রোড কালীমন্দিরে পূজায় বিধায়ক জহর চক্রবর্তী, উন্নয়নে সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ জুন :
পবিত্র অমাবস্যা তিথি উপলক্ষে ধর্মনগর সেন্ট্রাল রোড সার্বজনীন কালী পূজা উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত বিশেষ কালীপূজায় অংশগ্রহণ করেন ধর্মনগর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী। মন্দিরে পৌঁছালে উন্নয়ন কমিটির সভাপতি কোহিনুর রায় ও অন্যান্য সদস্যরা উত্তরীয় পরিয়ে তাঁকে সংবর্ধনা জানান।

অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বর্ণালী গোস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন উন্নয়ন কমিটির সম্পাদক পান্না ঘোষ, কমিটির সদস্যবৃন্দ এবং অসংখ্য ভক্ত-অনুরাগী।
মা কালীর পূজায় অংশগ্রহণের পর মন্দির প্রাঙ্গণে বিধায়ক ও মন্দির কমিটির সদস্যদের মধ্যে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। উন্নয়ন কমিটির পক্ষ থেকে দীর্ঘদিনের দাবি হিসেবে একটি নাটমন্দির নির্মাণের জন্য বিধায়ক তহবিল থেকে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়।

এ প্রসঙ্গে বিধায়ক জহর চক্রবর্তী মন্দিরের ঐতিহ্য ও সামাজিক গুরুত্বের প্রশংসা করে বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এলাকার সামগ্রিক অগ্রগতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তিনি মন্দিরের উন্নয়ন সংক্রান্ত প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিধায়কের এই আশ্বাসে মন্দির কমিটির সদস্যদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দারাও আশা প্রকাশ করেছেন, তাঁর উদ্যোগে মন্দিরের দীর্ঘদিনের অবকাঠামোগত চাহিদা পূরণ হবে এবং ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top