News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশী হানায় মিলল বিস্তর নেশা সামগ্রী, সিল করা হল ওষুধের দোকান, মালিক পলাতক, ধৃত কর্মচারী
Image

পুলিশী হানায় মিলল বিস্তর নেশা সামগ্রী, সিল করা হল ওষুধের দোকান, মালিক পলাতক, ধৃত কর্মচারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ মঙ্গলবার রাজধানী আগরতলার মোটর স্যান্ড শনিতলা এলাকায় একটি ওষুধের

মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের মঠচৌমুহনীতে একটি ওষুধের দোকানে হানা দিয়ে পুলিশ উদ্ধার করে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী৷ ছবি নিজস্ব৷
মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের মঠচৌমুহনীতে একটি ওষুধের দোকানে হানা দিয়ে পুলিশ উদ্ধার করে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী৷ ছবি নিজস্ব৷

দোকান থেকে প্রচুর পরিমান নেশা জাতীয় সামগ্রী বাজেয়াপ্তা করেছে পূর্ব থানার পুলিশ৷ গ্রেপ্তার করা হয়েছে এক কর্মচারীকে৷ গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ আজ দুপুর ১২৩০ নাগাদ এ এস পি শর্মিষ্ঠা চক্রবর্তী এবং পূর্ব থানার ওসি প্রণব দেবনাথের নেতৃত্বে এক পুলিশ বাহিনী হানা দেয় আসাম-আগরতলা জাতীয় সড়কের পাশে প্রতিষ্ঠিত ওষুদের দোকান সাহা মেডিকেল-এ৷ আচমকা দোকানটি ঘিরে ফেলে পুলিশ৷ তল্লাশি চালিয়ে প্রচুর নেশা সামগ্রী বাজেয়াপ্তা করে পুলিশ৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে দোকানের মালিককে পাওয়া যায়নি৷ দোকানের কর্মচারীকে জিজ্ঞেসবাদের পর গ্রেপ্তার করা হয়েছে৷ তার নাম সুনীল পাল৷ অন্যদিকে পুলিশের অভিযান চালানোর সময় দোকান থেকে পালিয়ে যায় অপর এক কর্মী গনেশ তাঁতি৷ পাশাপাশি দোকান টিকে সিল করে দেওয়া হয়েছে বলে এ এস পি শর্মিষ্ঠা চক্রবর্তী জানান৷ যদিও বাজেয়াপ্তা নেশা সামগ্রীর আর্থিক মূল্য সম্পর্কে পুলিশ এখনো বিস্তারিত কিছু জানাতে পারেনি৷
উদ্ধার করা নেশা সামগ্রীর মধ্যে রয়েছে ফেন্সিডিল ও ট্যাবলেট৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে রাজধানী আগরতলা শহরের বহু ওষুধের দোকানে ব্যাপক হারে বিক্রি হচ্ছে নেশা সামগ্রী৷ এই বিষয়ে পুলিশ কিছুই জানে না তা মেনে নেয়া অনেকটাই সন্দেহের৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট থানার পুলিশ আধিকারীকদের মাসোহারা দিয়ে এই নেশার টেবলেট ও অন্যান্য নেশা সামগ্রী বিক্রি করা হচ্ছে৷ এই বিষয়ে ড্রাগ কন্ট্রোল বিভাগের তরফ থেকেও তেমন কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷
এদিকে, প্রতিদিন চুড়াইবাড়ি বিক্রয় কর দপ্তরের কর্মীদের ম্যানেজ করে কোটি কোটি টাকার ফেন্সিডিল সহ অন্যান্য নেশা সামগ্রী রাজ্যে আনা হচ্ছে৷ আর এই নেশা সামগ্রী বিভিন্ন ওষুধের দোকানে সরবরাহ করা হচ্ছে৷ পাশাপাশি শহরের বহু দোকানেও এই সব নেশা সামগ্রী সহজলভ্য হয়ে গিয়েছে৷ এই নেশার বিরুদ্ধে পুলিশের তেমন কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে নজরে আসেনা৷ থানাবাবুদের হাতে মাসান্তে নগদ নারায়ণ গুঁজে দিয়ে নির্দ্ধিধায় ব্যবসা চালিয়ে যাচ্ছে৷ যখন নেশার কারবারীদের সাথে পুলিশের সখ্যতায় ফাটল ধরে তখনই পুলিশ এই ধরনের অভিযান চালায়৷ তবে শহরে ওষুধের দোকানে অভিযান বিরল৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top