News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বোত্তরের বর্ণময় মিশ্র সংস্কৃতিকে সমান গুরুত্ব দিয়ে পরিবেশনের সুযোগ দিতে হবে ঃ মুখ্যমন্ত্রী
Image

পূর্বোত্তরের বর্ণময় মিশ্র সংস্কৃতিকে সমান গুরুত্ব দিয়ে পরিবেশনের সুযোগ দিতে হবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে এক বর্ণময় সমৃদ্ধ মিশ্র সংসৃকতির ধারা রয়েছে৷

মঙ্গলবার আকাশবাণী আগরতলা’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নিজস্ব ছবি৷
মঙ্গলবার আকাশবাণী আগরতলা’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নিজস্ব ছবি৷

আকাশবাণী ও দুরদর্শনে সম্প্রচারের ক্ষেত্রে তা নানা ভাবে উপেক্ষিত৷ এই মিশ্র সংসৃকতিকে সমান গুরুত্ব দিঃেয় পরিবেশনের সুযোগ করে দিতে হবে৷ আজ সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং প্রেক্ষাগৃহে আকাশবাণী আগরতলা কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন৷ মুখ্যমন্ত্রী বলেন, শুরু থেকেই আকাশবাণী আগরতলা কেন্দ্র ও রাজ্যের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি৷ মানু, আগ্রহ হারাচ্ছেন৷ তিনি আশা প্রকাশ করেন আকাশবাণী আগরতলা কেন্দ্র প্রতিষ্ঠার ৫০তম বর্ষপূর্তিতে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও মানুষের প্রত্যাশা পূরণ আগামী দিনে সাহসী সিদ্ধান্ত নেবে৷ তা না হলে মানুষ এই শক্তিশালী গণমাধ্যমের উপর থেকে আস্থা হারাবেন৷
মুখ্যমন্ত্রী বলেন, আকাশবাণী একটি স্বয়ংশাসিত সংস্থা হলেও তাকে নিয়ন্ত্রণ করছে ভারত সরকার৷ তিনি আকাশবাণী ও দূরদর্শনের উত্তর পূর্বাঞ্চলের অতিরিক্ত মহানির্দেশকের ও ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শুধু আগরতলা কেন্দ্র নয় সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে ভাবতে হবে৷ এই অঞ্চলের সমস্যার কথা, মানুষের জীবন ধারার কথা সঠিক ভাবে তুলে ধরতে হবে৷ আসাম-ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের উগ্রবাদী সমস্যার অন্যতম কারণ হচ্ছে অনুন্নয়ন৷ পেছনে পড়ে থাকা৷ অথচ প্রকৃতির অফুরন্ত ভান্ডার রয়েছে এই অঞ্চলে৷ রয়েছে সমৃদ্ধ মানব সম্পদ৷ ভৌগোলিক অবস্থানের দিক দিয়েওে একটা সুবিধাজনক জায়গায় রয়েছে৷ চার-পাঁচটি আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এই অঞ্চলে৷ উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশ দ্বার৷ তিনি বলেন, ব্রিটিশরা ১৯০ বছর ভারত শাসন করলেও এই অঞ্চলের দিকে কোন নজরই দেয়নি৷ তাদের কাছে আমাদের প্রত্যাশাও ছিলনা৷ বাণিজ্য করতে এসে দেশের শাসক হয়ে শাসনের নানে লুন্ঠন করে গেছে৷ কিন্তু স্বাধীনতার পরও কেন এই উদাসীনতা৷ এই অঞ্চলের মৌলিক পরিকাঠামোর উন্নয়নে ভারত সরকার গুরুত্ব দিচ্ছে না৷ যোগাযোগ, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প ও অখন্ডতা যারা খুশি নয় তারাই এর সুযোগ নিচ্ছে৷ আমাদের তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করে মূলস্রোত থেকে বিছিন্ন করছে৷ স্বাধীন আসাম, স্বাধীন নাগাল্যান্ড, স্বাধীন ত্রিপুরার শ্লোগান উঠছে৷ এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে ভারত সরকারের দৃষ্টিভঙ্গীর পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে৷
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের পাখীর চোখ হচ্ছে রাজ্যের উন্নয়ন-উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন দেশের সমৃদ্ধি৷ দেশকে উন্নতির পথে প্রগতির পথে নিয়ে যেতে উত্তর পূর্বাঞ্চল এখ বলিষ্ঠ অবদান রাখতে সক্ষম৷ তিনি বলেন, আকাশবাণী ও দুরদর্শনে সঠিক ভাবে এই অঞ্চলের সমস্যার কথা উঠে আসছে না৷ অনেক সময় নিরপেক্ষাতাও বজায় থাকছে না৷ এটা পরিকল্পিত ভাবেই করা হচ্ছে৷ উত্তর পূর্বাঞ্চলের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন৷ এই অঞ্চলের সমস্যাকে গঠনমূলক ভাবে মিডিয়ায় তুলে ধরতে তিনি আহ্বান জানান৷ তিনি বলেন, এই অঞ্চলে বোদ্ধাজনের, কুশলী শিল্পীর অভাব নেই৷ মনন ও চিন্তনে সমৃদ্ধ মানুষ রয়েছে এখানে৷ তিনি বলেন, দুরদর্শন ও আকাশবাণীর উন্নয়নে রাজ্য সরকারের কাছে কোন প্রত্যাশা থাকলে সরকার সামর্থ্যের মধ্যে কুন্ঠাহীন ভাবে সহায়তার জন্য এগিয়ে আসবে৷
আকাশবাণী আগরতলা কেন্দ্রের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এদিন আকাশবাণী ও দূরদর্শনের উত্তর পূর্বাঞ্চলের অতিরিক্ত মহানির্দেশক ডি এন বসুমাতারি আকাশবাণী আগরতলা কেন্দ্রের সুবর্ণজয়ন্তী যাত্রা পথের শিল্পী, কলাকুশলী -গবেষক ও শ্রোতাদের অভিবাদন ও কৃতজ্ঞতা জানান৷ অনুষ্ঠানে আকাশবাণী আগরতলা কেন্দ্রের অবসরপ্রাপ্ত ৫জন আধিকারিক ও কর্মীকে সংবর্ধনা জানানো হয়৷ সংবর্ধনা প্রাপক কে কে মুখোপাধ্যায়, লক্ষ্মণকুমার বণিক, চন্দন বাসফোর, সরস্বতী দে ও মনোহর বিশ্বাসের হাতে মুখ্যমন্ত্রী উত্তরীয়, পুষ্পাস্তবক ও উপহার হিসেবে রেডিও তুলে দেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top