News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের সংকটে কাঞ্চনমালা মুসলিম পাড়া, পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ
Image

পানীয় জলের সংকটে কাঞ্চনমালা মুসলিম পাড়া, পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ

আগরতলা, ১৩ জুন : পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে স্থাপিত একটি জল সরবরাহ মেশিন থেকে গত কয়েকদিন ধরে সাধারণ মানুষকে জল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন এলাকার বহু পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের সদস্যা হানুফা খাতুনের বাড়িতে এলাকার মানুষের পানীয় জলের সুবিধার্থে একটি জল পরিশোধন ও সরবরাহ মেশিন বসানো হয়েছিল। দীর্ঘদিন ধরে পাড়ার বাসিন্দারা ওই মেশিন থেকে বিশুদ্ধ পানীয় জল সংগ্রহ করে আসছিলেন।

কিন্তু অভিযোগ, প্রায় পাঁচ থেকে ছয় দিন আগে থেকে সাধারণ মানুষের জন্য জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাবাসীর দাবি, বর্তমানে শুধুমাত্র পঞ্চায়েত সদস্যার পরিবারের জন্য ওই জলের সুবিধা চালু রাখা হয়েছে, অথচ অন্যদের জল সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না।

এলাকার বাসিন্দারা আরও অভিযোগ করেন, জল সরবরাহ ব্যবস্থার বিদ্যুৎ বিল পরিশোধের জন্য তারা অর্থ নিয়ে গেলেও পঞ্চায়েত সদস্যা তা গ্রহণ করেননি। ফলে সমস্যার সমাধান না হয়ে আরও জটিলতা তৈরি হয়েছে বলে দাবি তাদের।

শনিবার সকালে ক্ষুব্ধ ও ভুক্তভোগী এলাকাবাসীরা সংবাদমাধ্যমের সামনে তাদের সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তারা টাকা দিয়েও জল পাচ্ছেন না। এর ফলে প্রতিদিন দূরবর্তী এলাকা থেকে উঁচু-নিচু রাস্তা পেরিয়ে জল সংগ্রহ করতে হচ্ছে, যা বিশেষ করে মহিলা ও প্রবীণদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে।

এলাকাবাসীরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যার সমাধান এবং পাড়ার সকল বাসিন্দার জন্য পুনরায় নিয়মিত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

তবে এই অভিযোগের বিষয়ে পঞ্চায়েত সদস্যা হানুফা খাতুনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top