News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার বৃদ্ধা, কৈলাসহরে আতঙ্ক
Image

প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার বৃদ্ধা, কৈলাসহরে আতঙ্ক

কৈলাসহর, ১১ জুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হলেন এক বৃদ্ধা। আজ সকালে কৈলাসহর শহরে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃদ্ধার ছেলে জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিনও ওনার মা সাবিত্রী দাম সকালে হাঁটতে বেরিয়েছিলেন। শহরের ডি কে রোড এলাকায় সেই সময় নম্বরবিহীন একটি মোটরসাইকেলে চেপে আসা দুই যুবক আচমকাই তাঁর কাছে এসে গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আকস্মিক এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন বৃদ্ধা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে শহরে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে। দুষ্কৃতীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়ছে। দিনের শুরুতেই এমন ঘটনার জেরে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার নজরদারি চিত্র পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সূত্র ধরে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্যদিকে, এই ঘটনার পর বিশেষ করে প্রবীণ নাগরিকদের একা বেরোনোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় জনগণ। এখন দেখার শহরের প্রাণকেন্দ্রে এধরনের ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ছিনতাইবাজদের আটক করতে পারেন কিনা।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top