News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্নান করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধা, পুকুর থেকে উদ্ধার মৃতদেহ
Image

স্নান করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধা, পুকুর থেকে উদ্ধার মৃতদেহ

আগরতলা, ১১ জুন: কমলপুর মহকুমার বালিগাঁও এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর অবশেষে স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার হল ৬১ বছর বয়সী এক বৃদ্ধার মৃতদেহ। মৃতার নাম মায়ারানী লোদ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায়
বাড়ির পাশের পুকুরে স্নান করতে যান মায়ারানী লোধ। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এরপর রাতভর আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তাঁর কোনো সন্ধান মেলেনি।

বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দার নজরে পুকুরে একটি দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি মায়ারানী লোদের বলে শনাক্ত করেন। ঘটনার খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, স্নানের সময় অসাবধানতাবশত জলে ডুবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় তাঁদের কারও বিরুদ্ধে কোনো সন্দেহ নেই।
এই আকস্মিক মৃত্যুর ঘটনায় বালিগাঁও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার, আর এলাকাজুড়ে বিরাজ করছে বিষণ্ণ পরিবেশ।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top