News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাটিবাহী ট্রাকের দৌরাত্ম্যে বেহাল বৃদ্ধিনগর–আর কে নগর সড়ক, দ্রুত মেরামতের দাবিতে ক্ষোভ স্থানীয়দের
Image

মাটিবাহী ট্রাকের দৌরাত্ম্যে বেহাল বৃদ্ধিনগর–আর কে নগর সড়ক, দ্রুত মেরামতের দাবিতে ক্ষোভ স্থানীয়দের

আগরতলা, ১১ জুন: মাটিবাহী ট্রাকের লাগামহীন যাতায়াতের কারণে বেহাল দশায় পরিণত হয়েছে বৃদ্ধিনগর থেকে কালিনগর হয়ে আর কে নগরগামী গুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে চৌচির হয়ে থাকলেও মেরামতের কোনও উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

অভিযোগ, এলাকায় চলাচলকারী মাটিবাহী ট্রাকগুলো অতিরিক্ত পরিমাণ মাটি বহন করে উচ্চ গতিতে যাতায়াত করায় রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে বহু জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে।

বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির কারণে রাস্তার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। কাদাজল ও গর্তে ভরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ, স্কুল-কলেজ পড়ুয়া, রোগী এবং যানবাহন চালকেরা। যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছেন স্থানীয়রা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসীরা অবিলম্বে রাস্তার সংস্কার ও মেরামতের দাবি জানান। পাশাপাশি, মাটিবাহী ট্রাকগুলোর গতি নিয়ন্ত্রণ, অতিরিক্ত মাটি বহন বন্ধ এবং ট্রাক চলাচলের ক্ষেত্রে প্রশাসনের কড়া নজরদারির দাবিও তোলেন তারা।

স্থানীয়দের বক্তব্য, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। এখন দেখার, জনদুর্ভোগ লাঘবে প্রশাসন কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top