News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডিএমকের অনুপস্থিতি, আমন্ত্রণই পেল না টিভিকে — ইন্ডিয়া জোটের বৈঠকে প্রতিনিধিহীন তামিলনাড়ু
Image

ডিএমকের অনুপস্থিতি, আমন্ত্রণই পেল না টিভিকে — ইন্ডিয়া জোটের বৈঠকে প্রতিনিধিহীন তামিলনাড়ু

চেন্নাই, ৮ জুন (আইএএনএস): সাম্প্রতিক বছরগুলির মধ্যে এই প্রথম ইন্ডিয়া জোটের বৈঠকে কোনও প্রতিনিধিত্ব থাকল না তামিলনাড়ুর। সোমবার বিরোধী জোটের বৈঠকে না দেখা গেল ডিএমকে-কে, না উপস্থিত ছিল রাজ্যের শাসক দল টিভিকে।

রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত।

জোট সূত্রে জানা গিয়েছে, সোমবারের বৈঠকে শুধুমাত্র সেই দলগুলিকেই আমন্ত্রণ জানানো হয়েছিল, যাদের লোকসভা বা রাজ্যসভায় প্রতিনিধিত্ব রয়েছে। সেই কারণেই মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়-এর নেতৃত্বাধীন টিভিকে আমন্ত্রণ পায়নি।

যদিও তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে কংগ্রেসের সমর্থনে সরকার গঠন করেছে টিভিকে, তবুও সংসদের কোনও কক্ষেই দলের নিজস্ব প্রতিনিধি নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনের পর কংগ্রেসের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে দলটি তাদের একমাত্র শূন্য রাজ্যসভা আসন মিত্রদল কংগ্রেসকে ছেড়ে দেয়। ফলে সংসদে তাদের সরাসরি উপস্থিতি আর থাকেনি।

অন্যদিকে, ডিএমকের অনুপস্থিতির নেপথ্যে রয়েছে কংগ্রেসের সঙ্গে ক্রমবর্ধমান দূরত্ব। দীর্ঘদিনের জোটসঙ্গী ডিএমকেকে ছেড়ে কংগ্রেসের টিভিকের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করার সিদ্ধান্তে ডিএমকে নেতৃত্ব ও কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

ডিএমকের শীর্ষ নেতারা একাধিকবার অভিযোগ করেছেন, কংগ্রেস বহু বছরের রাজনৈতিক সম্পর্ক উপেক্ষা করে একটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী শক্তির পাশে দাঁড়িয়েছে। দলের নেতৃত্বের বক্তব্য, কর্মীদের ক্ষোভকে উপেক্ষা করা সম্ভব নয়। সেই কারণেই কংগ্রেস-কেন্দ্রিক বৈঠকগুলিতে অংশগ্রহণ থেকে দূরে থাকছে ডিএমকে।

এই টানাপোড়েন সংসদেও স্পষ্ট হয়েছে। ডিএমকে সাংসদরা সংসদে নিজেদের জন্য পৃথক বসার ব্যবস্থার দাবি জানিয়েছেন, যা দুই প্রাক্তন মিত্রের মধ্যে রাজনৈতিক দূরত্ব বৃদ্ধিরই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিরোধী রাজনীতিতে এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। তামিলনাড়ুর দুই প্রধান দ্রাবিড় দলই যখন ইন্ডিয়া জোটের এই বৈঠকের বাইরে, তখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষিণী রাজ্যটি বিরোধী জোটের সাম্প্রতিক আলোচনায় কার্যত প্রতিনিধিহীনই থেকে গেল।

Releated Posts

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক মজবুত করতে ভারতীয় কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: কীর্তি বর্ধন সিং

রিয়াদ, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): সৌদি আরবের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে ভারতীয় কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Sep 7, 2026

‘বল্লারি চলো’ পদযাত্রায় জনসমর্থন, কর্নাটক সরকারকে সতর্কবার্তা বিজেপির

বল্লারি (কর্নাটক), ৭ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিজেপির ‘বল্লারি চলো’ পদযাত্রা সোমবার সপ্তম দিনে প্রবেশ করেছে। দলের রাজ্য সভাপতি…

ByByNews Desk Sep 7, 2026

ভারত-লুক্সেমবার্গ সম্পর্ককে ‘অত্যন্ত আস্থাশীল’ বললেন জয়শঙ্কর, ভারত-ইইউ এফটিএ-তে সমর্থনের জন্য ধন্যবাদ

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও লুক্সেমবার্গের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘অত্যন্ত আস্থাশীল’ বলে উল্লেখ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।…

ByByNews Desk Sep 7, 2026

সত্য নিকেতন ভবন ধস: মালিককে ধরতে দিল্লি পুলিশের ১০টি বিশেষ দল

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধসে প্রাণহানির ঘটনায় অভিযুক্ত ভবন মালিক হরিরাম বনসলকে…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top