News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্নীতির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা
Image

দুর্নীতির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা

কলকাতা, ৪ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মহেশ কুমার শর্মাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বুধবার রাতে পুলিশ সূত্রে এই তথ্য জানানো হয়েছে।

কলকাতা পুলিশের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, উত্তর বিভাগের অধীন বড়বাজার থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে মহেশ শর্মাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩-এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে তোলাবাজি, প্রতারণা-সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, “৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশ কুমার শর্মা (৫৭), প্রয়াত সাগর মল শর্মার পুত্র, ১১৫ কটন স্ট্রিট, পোস্টা এলাকার বাসিন্দা। তাঁকে ৩ জুন ২০২৬ তারিখে বড়বাজার থানার ৫ নম্বর মামলার (তারিখ ৭ জানুয়ারি ২০২৫) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।”

উল্লেখ্য, এর আগেও কলকাতা পুরসভার একাধিক তৃণমূল কাউন্সিলর দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন।

বুধবারই একই ধরনের অভিযোগে কলকাতা পুরসভার অন্য এক ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিংকে গ্রেফতার করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, তিনি তোলাবাজির সঙ্গে জড়িত।

এর আগে মঙ্গলবার রাতে ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরকেও গ্রেফতার করা হয়। অভিযোগ, তিনি প্রোমোটার ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।

এদিকে, বুধবার কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দলনেত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার মুখ্যমন্ত্রীর ডাকা একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিতে একাধিক তৃণমূল বিধায়ক নবান্নে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কলকাতা বন্দর কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিমও। বৈঠক শেষে ফিরে এসে তিনি মেয়র পদ থেকে ইস্তফা দেন।

Releated Posts

উপত্যকায় নিরাপত্তা বাহিনীর নজর ঘোরাতে বড়সড় ছক আইএসআইয়ের, ১০০-১৫০ জঙ্গিকে অনুপ্রবেশের আশঙ্কা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশলের পাশাপাশি বড়সড় একটি অভিযান…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

গঙ্গা-সহ একাধিক নদীর জল বাড়ায় বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা

পাটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): গঙ্গা-সহ একাধিক প্রধান নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় শুক্রবার আরও অবনতি হল বিহারের বন্যা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top