News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জোলাইবাড়ি বিধানসভার অন্তর্গত কোয়েইফাংয়ে জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু
Image

জোলাইবাড়ি বিধানসভার অন্তর্গত কোয়েইফাংয়ে জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু

শান্তিরবাজার, ৩ জুন: দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ি বিধানসভায় কোয়েইফাং বীরবন্ত পাড়ায় এক ব্যক্তির জলে ডুবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সকালে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও পুলিশ। মৃত ব্যক্তির নাম বাবুল মগ।

এদিন সকালে শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ি  বিধানসভা অন্তর্গত কোয়েইফাং বীরবন্ত পাড়ায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জোলাইবাড়ি ফায়ার সার্ভিস এবং দেবদারু  ফাঁড়ি থানার পুলিশকে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীর  ও শান্তির বাজার মহকুমার শাসকের ডিস্টার ম্যানেজমেন্ট । দীর্ঘ প্রচেষ্টার পর জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে দেহটি কোয়েইফাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম বাবুল মগ, বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর পিতার নাম কেপরু মগ। তিনি কোয়েইফাং এলাকার বীরবন্ত পাড়ার স্থায়ী বাসিন্দা ছিলেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা স্বাস্থ্য কেন্দ্রে ভিড় জমান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল মগ দীর্ঘদিন ধরে খিঁচুনি বা মৃগী রোগে ভুগছিলেন। সেই কারণে তিনি অসাবধানতাবশত জলাশয়ে পড়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
দেবদারু ফাঁড়ি থানার এস আই বকুল রিয়াং জানান, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় গোটা কোয়েইফাং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। প্রতিবেশীরাও গভীর শোক প্রকাশ করেছেন।

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top