News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে পাঁচদিনব্যাপী উৎসব শুরু
Image

বিলোনিয়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে পাঁচদিনব্যাপী উৎসব শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ জুন: বিলোনিয়ার ঈশানচন্দ্রনগরস্থিত শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে মঙ্গলবার থেকে শুরু হয়েছে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩১তম বার্ষিক উৎসব ও ভক্ত সম্মিলন। আগামী ৬ জুন পর্যন্ত পাঁচদিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রতিবছরের ন্যায় এ বছরও ব্যাপক উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। উৎসবের প্রথম দিনে সকালে শিশুদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুপুরে অনুষ্ঠিত হয় লোকনাথ বাবার জীবনকথা ও বাণীপাঠ। সন্ধ্যায় গঙ্গা আনয়ন কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের শুভ সূচনা হয়।

উৎসব সূচি অনুযায়ী, ২২ জ্যৈষ্ঠ বেলা ২টা থেকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। ২৩ জ্যৈষ্ঠ ভোরবেলায় মন্দির পরিক্রমা এবং নামযজ্ঞের সমাপনের মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী এই উৎসবের পরিসমাপ্তি ঘটবে।

মঙ্গলবার উৎসব কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উৎসবের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। আয়োজকরা সকল ভক্ত, ধর্মপ্রাণ মানুষ ও শুভানুধ্যায়ীদের উৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

মন্দির কমিটির সম্পাদক অমৃত দাস, সভাপতি প্রদীপ মল্লিক, উৎসব কমিটির সম্পাদক গৌতম বৈদ্য এবং সভাপতি বাপী ধর উৎসব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

উৎসবকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে এবং বিপুল সংখ্যক ভক্তের সমাগম হবে বলে আয়োজকদের আশা।

Releated Posts

পরিত্যক্ত স্থান থেকে ২০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, তদন্তে যাত্রাপুর থানার পুলিশ

যাত্রাপুর, ২ জুন: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উত্তর পাহাড়পুর পঞ্চায়েত এলাকার ঠাম্মামুড়া গ্রামে একটি পরিত্যক্ত স্থান…

ByByTaniya Chakraborty Jun 2, 2026

স্ত্রীকে লোহার রড দিয়ে আঘাতের অভিযোগ, গ্রেপ্তার স্বামী

কাঠালিয়া, ২ জুন: সিপাহিজলা জেলার কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় প্রকাশ্য দিবালোকে এক গৃহবধূকে লোহার রড দিয়ে আঘাত করার অভিযোগে…

ByByTaniya Chakraborty Jun 2, 2026

হাম প্রতিরোধে কৈলাসহরে সচেতনতা র‍্যালি

কৈলাসহর, ২ জুন: হাম (মিজলস) প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার সকালে কৈলাসহরে একটি সচেতনতা র‍্যালির আয়োজন করা…

ByByTaniya Chakraborty Jun 2, 2026

দীর্ঘ প্রতীক্ষার অবসান, কল্যাণপুরে উত্তর কমলনগর-মাইজভান্ডার সড়ক নির্মাণে উন্নয়নের নতুন দিগন্ত

কল্যাণপুর, ২ জুন: বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কল্যাণপুর বিধানসভা এলাকায় উত্তর কমলনগর থেকে মাইজভান্ডার এসপিও ক্যাম্প পর্যন্ত…

ByByTaniya Chakraborty Jun 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top