News Flash

Image

হাম প্রতিরোধে কৈলাসহরে সচেতনতা র‍্যালি

কৈলাসহর, ২ জুন: হাম (মিজলস) প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার সকালে কৈলাসহরে একটি সচেতনতা র‍্যালির আয়োজন করা হয়। বি ফিট অ্যান্ড ফিট আদার্স সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৭টায় ঊনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। এতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে হাম রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সন্দিপন ভট্টাচার্য্যসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক জটিলতার কারণ হতে পারে। তবে নির্ধারিত সময়ে টিকাদান নিশ্চিত করা গেলে এই রোগ সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব।

বক্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় শিশুদের সময়মতো হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করতে হবে। পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। সেগুলোর মাধ্যমে “হাম একটি গুরুতর রোগ হতে পারে, আপনার সন্তানের সুরক্ষা নিশ্চিত করার ক্ষমতা আপনার হাতেই” এবং “টিকাই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়” শীর্ষক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হাম নির্মূল এবং শিশুস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top