News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উমাকান্ত একাডেমিতে বিপর্যয় মোকাবিলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত
Image

উমাকান্ত একাডেমিতে বিপর্যয় মোকাবিলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন: সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ বিকেলে উমাকান্ত একাডেমির মাঠে সিভিল ডিফেন্স এয়ার রেড/ ব্ল‍্যাক আউট শীর্ষক দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ, সিভিল ডিফেন্স, সিআরপিএফ, ফায়ার সার্ভিস, টিএসআর, এসপি কমিউনিকেশন (ত্রিপুরা পুলিশ), স্বাস্থ্য দপ্তর, আগরতলা পুরনিগম, আসাম রাইফেলস, ক্রীড়া দপ্তর, এনসিসি, আপদামিত্র সহ বিভিন্ন সংস্থা আপদকালীন যুদ্ধ পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্য কিভাবে চালাবেন, সে বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়।

সদর মহকুমার মহকুমা শাসক মানিকলাল দাস এই মহড়া অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এমন কোন যুদ্ধকালীন দুর্যোগ পরিস্থিতি যদি আমাদের সামনে আসে, আমরা কিভাবে তা মোকাবিলা ও ত্রাণকার্য চালাবো আজ এখানে তারই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, এই মহড়ায় ১১টি উদ্ধারকার্য দল অংশ নিয়েছে। সেইসাথে তিনি এই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার কাজে যুক্ত সমস্ত সরকারি দপ্তর ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের ধন্যবাদ জানান। এছাড়াও অনুষ্ঠানে এই ধরণের দুর্যোগ মোকাবিলা ও উদ্ধার, ত্রাণ কার্য শীর্ষক আলোচনা করেন এনডিআরএফ ইন্সপেক্টর আর কে মিনা, অতিরিক্ত মহকুমা শাসক দীপরাজ রায়, সদর ডিসিএম সুস্মিতা চক্রবর্তী প্রমুখ।

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top