News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৬ বার আবেদন করেও মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা, ভাঙা ঘরে দিন কাটছে কান্ত জমাতিয়ার পরিবারের
Image

৬ বার আবেদন করেও মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা, ভাঙা ঘরে দিন কাটছে কান্ত জমাতিয়ার পরিবারের

আগরতলা, ১ জুন: একাধিকবার আবেদন করেও এখনও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা না পাওয়ার অভিযোগ তুললেন মান্দাই বিধানসভা এলাকার রাজচন্তাই এডিসি ভিলেজের বাসিন্দা কান্ত জমাতিয়া।

জানা গেছে, কান্ত জমাতিয়া একজন হতদরিদ্র ব্যক্তি। পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ও ভাঙাচোরা ঘরে বসবাস করছেন তিনি। বর্ষাকালে ঘরের অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। জীবনের ঝুঁকি নিয়েই পরিবার নিয়ে দিন কাটাতে হচ্ছে বলে জানান তিনি।

অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার আশায় গত কয়েক বছরে পাঁচ থেকে ছয়বার সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন কান্ত জমাতিয়া। কিন্তু বারবার আবেদন করেও আজ পর্যন্ত কোনও সুবিধা পাননি তিনি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কান্ত জমাতিয়া জানান, আর্থিক অসচ্ছলতার কারণে নতুন ঘর নির্মাণ করা তাঁর পক্ষে সম্ভব নয়। তাই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি ঘর প্রদানের আবেদন জানিয়েছেন তিনি।

এলাকাবাসীরও দাবি, প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে দ্রুত আবাস যোজনার সুবিধা পৌঁছে দেওয়া হোক, যাতে কান্ত জমাতিয়ার মতো অসহায় পরিবার নিরাপদ আবাসনের সুযোগ পায়।

Releated Posts

সাব্রুমে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২১.৭২০ কেজি গাঁজা উদ্ধার, পলাতক বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা

সাব্রুম , ১৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে।…

ByByReshmi Debnath Jul 17, 2026

মনুতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ১৭ জুলাই: ধলাই জেলার মনু থানার অন্তর্গত বিজয় গিরি দেওয়ানপাড়া এলাকায় পুলিশ গাড়ি ও একটি আল্টো গাড়ির…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

রথযাত্রার দিন দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ

আগরতলা, ১৭ জুলাই: রথযাত্রা উপলক্ষে পরিবারের সকল সদস্য বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে চোরের দল…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

যাত্রাপুরে রাবার বাগান থেকে ৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার, মালিকের খোঁজে পুলিশ

আগরতলা, ১৭ জুলাই: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করল যাত্রাপুর থানার পুলিশ। তবে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top