News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমি থেকে উদ্ধার ব্যক্তির মৃতদেহ, চাঞ্চল্য সাব্রুমের বিজয়নগরে
Image

জমি থেকে উদ্ধার ব্যক্তির মৃতদেহ, চাঞ্চল্য সাব্রুমের বিজয়নগরে

সাব্রুম, ১ জুন: সাব্রুম মহকুমার বিজয়নগর এলাকার বরখোলায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির নাম তপন মজুমদার (৫৭)।

পরিবার সূত্রে জানা যায়, তপন মজুমদার শনিবার রাতে বাড়িতে ফেরেননি। তবে তিনি প্রায়ই বিভিন্ন সময় রাতে বাড়ির বাইরে থাকতেন বলে পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন।
সোমবার সকালে এলাকার একটি জমিতে তপন মজুমদারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হতেই পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত নেশাজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর ঊনকোটি নার্সিং হোমের বিরুদ্ধে ফের প্রতারণার অভিযোগ, সরব রোগীর পরিজন

কৈলাসহর, ৩ সেপ্টেম্বর: চিকিৎসার নামে প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে ফের সংবাদ শিরোনামে কৈলাসহরের ঊনকোটি নার্সিং হোম। এবার সরকারি…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top