News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনের পরেই পেশ করা হোক বাজেট, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ অখিলেশের
Image

নির্বাচনের পরেই পেশ করা হোক বাজেট, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ অখিলেশের

akhileshলখনউ, ২৭ জানুয়ারি (হি.স.): নির্বাচনের পরেই পেশ করা হোক সাধারণ বাজেট| কারণ, পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ হলে উত্তরপ্রদেশ বঞ্চিত হতে পারে| এই অনুরোধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব| নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী, যে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, সেগুলির কোনও প্রকল্প বাজেটে ঘোষণা করা যাবে না| তাই সমাজবাদী পার্টির ন্যাশনাল প্রেসিডেন্ট অখিলেশ যাদব চিঠি লিখে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, বাজেটে উত্তরপ্রদেশে কোনও প্রকল্প ঘোষণা না হলে সমস্যায় পড়বে রাজ্যবাসী|

উল্লেখ্য, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ৭ দফায় বিধানসভা ভোট উত্তরপ্রদেশে| সম্প্রতি সুপ্রিম কোর্ট বিরোধী দলের আর্জি খারিজ করে জানিয়েছে, পয়লা ফেব্রুয়ারিই বাজেট পেশ করতে পারবে কেন্দ্রীয় সরকার| সুপ্রিম কোর্ট ছাড় দিলেও কড়া হয় নির্বাচন কমিশন| এখন দেখার অখিলেশের অনুরোধকে মান্যতা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ বাজেট পেশের দিন পিছিয়ে দেন কি না|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top