News Flash

  • Home
  • দেশ
  • এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত বিজেপির, ‘কংগ্রেসের আসল চেহারা প্রকাশ্যে’
Image

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত বিজেপির, ‘কংগ্রেসের আসল চেহারা প্রকাশ্যে’

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করল বিজেপি। দলের দাবি, এই রায়ে কংগ্রেসের ‘দ্বিচারিতা’ এবং ‘আসল চরিত্র’ প্রকাশ্যে এসেছে।

বুধবার দলীয় সদর দফতরে সাংবাদিক বৈঠকে বিজেপির জাতীয় মুখপাত্র এবং সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেন, সুপ্রিম কোর্টের এই রায় কংগ্রেসের “সম্পূর্ণ পরাজয়”। তাঁর দাবি, নৈতিক, বিচারিক এবং সাংবিধানিক— সব দিক থেকেই কংগ্রেস ব্যর্থ হয়েছে।

ত্রিবেদী বলেন, “বিহার ও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের পর দেশে অরাজকতা তৈরির চেষ্টা করেছিল কংগ্রেস। সেটাই ছিল তাদের নৈতিক পরাজয়। আর আজ সুপ্রিম কোর্ট তাদের আবেদন খারিজ করেছে। ফলে এটি নৈতিক, বিচারিক ও সাংবিধানিক— সব দিক থেকেই কংগ্রেসের সম্পূর্ণ হার।”

তিনি দাবি করেন, শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে যে এসআইআর আইনসম্মত এবং তা জনগণের প্রতিনিধিত্ব আইন (আরপিএ)-এর সঙ্গে সঙ্গতিপূর্ণ। পাশাপাশি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার ক্ষেত্রেও এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ।

কংগ্রেসের বিরুদ্ধে ‘প্রতারণা’ ও ‘দ্বিচারিতা’-র অভিযোগ তুলে বিজেপি সাংসদ বলেন, ভোটার তালিকা সংশোধন নিয়ে অযথা বিভ্রান্তি ও বিতর্ক তৈরির চেষ্টা করেছে বিরোধী দল।

এরপর আরও কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ করে ত্রিবেদী বলেন, “আজ তাদের মতাদর্শ ইউরোপের সঙ্গে যুক্ত, বিভ্রান্তিমূলক প্রচার আমেরিকার সঙ্গে, পরিবার ইতালির সঙ্গে আর ভোট বাংলাদেশের সঙ্গে যুক্ত।”

তিনি আরও বলেন, “কংগ্রেস এবং বিশেষ করে রাহুল গান্ধীর উচিত আত্মসমালোচনা করা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে অপমান বা হেয় করা থেকে বিরত থাকা।”

সুধাংশু ত্রিবেদী কংগ্রেসের নির্বাচনী প্রচার নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং কেন্দ্রীয় মন্ত্রীরা নির্বাচনী প্রচারে সক্রিয় থাকলেও কংগ্রেস নেতৃত্ব মাটিতে নেমে কাজ করেনি।

তিনি প্রশ্ন তোলেন, “বিহার ও পশ্চিমবঙ্গ নির্বাচনে রাহুল গান্ধী কতগুলি জনসভা করেছেন? বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এবং শীর্ষ নেতারা লাগাতার প্রচার চালিয়েছেন, কিন্তু কংগ্রেস নেতাদের মাঠে দেখা যায়নি।”

বিহার প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা এমন জোটসঙ্গীদের নিয়ে এসেছেন, যারা বিহারের পরিযায়ী শ্রমিকদের অপমান করেছে এবং তাঁদের ডিএনএ নিয়ে প্রশ্ন তুলেছে। আজ তাদের আসল চেহারা সামনে এসেছে।”

Releated Posts

মেয়াদোত্তীর্ণ পাউরুটি পরিবেশন দিল্লি-ভোপাল শতাব্দী এক্সপ্রেসে, ক্যাটারারকে জরিমানা, তদন্তের নির্দেশ আইআরসিটিসি-র

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস) : নয়াদিল্লি-রানি কমলাপতি শতাব্দী এক্সপ্রেসে (ট্রেন নম্বর ১২০০২) যাত্রীদের সকালের খাবারের সঙ্গে মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত…

ByBySandeep Biswas Jul 12, 2026

বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নমূলক সহযোগিতা আরও শক্তিশালী করার…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

আমদাবাদে ৪০৪.৬৩ কোটি টাকার নাগরিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন অমিত শাহ

আমদাবাদ, ১২ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ রবিবার আমদাবাদে প্রায় ৪০৪.৬৩ কোটি টাকার একাধিক নাগরিক…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

তামিলনাড়ুতে দুর্নীতিবিরোধী অভিযানে ২২.৩৩ লক্ষ টাকা উদ্ধার, ঘুষের অভিযোগে গ্রেফতার ৭ সরকারি কর্মী

চেন্নাই, ১২ জুলাই (আইএএনএস): তামিলনাড়ু জুড়ে দুর্নীতিবিরোধী বিশেষ অভিযানে ২২.৩৩ লক্ষ টাকার অঘোষিত নগদ উদ্ধার করেছে ডিরেক্টরেট অফ…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top