News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফলাফল ও ফর্মফিলাপ সমস্যাকে কেন্দ্র করে বিলোনিয়া বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে এবিভিপির বিক্ষোভ
Image

ফলাফল ও ফর্মফিলাপ সমস্যাকে কেন্দ্র করে বিলোনিয়া বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে এবিভিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৯ মে: বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় প্রাঙ্গণে ফলাফল প্রকাশ ও ফরম ফিলাপ সংক্রান্ত একাধিক সমস্যাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল কলেজ চত্বর। মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর ডাকে শতাধিক ছাত্রছাত্রী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আন্দোলনকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, বহু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার পরও ফলাফলে অযৌক্তিকভাবে ব্যাক দেখানো হচ্ছে। আবার অনেকের উপস্থিত থাকা সত্ত্বেও ফলাফলে ‘এবসেন্ট’ প্রদর্শিত হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে ফলাফল প্রকাশে বিলম্ব এবং অফিসিয়াল ওয়েবসাইটে ঘনঘন প্রযুক্তিগত ত্রুটির কারণে চরম সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের।

এছাড়াও দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের বহু শিক্ষার্থী বিভিন্ন কারিগরি সমস্যার কারণে ফরম ফিলাপ করতে পারছেন না বলেও অভিযোগ ওঠে। এর ফলে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে সাধারণ ছাত্রছাত্রীদের। আন্দোলনকারীদের দাবি, বিষয়টি একাধিকবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে এদিন কলেজে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবিভিপি কর্মী-সমর্থকরা। পাশাপাশি শ্যামল দাস-এর কুশপুতলিকা দাহ করে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। অধ্যক্ষ ছাত্রছাত্রীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিভিন্ন দাবিদাওয়া উল্লেখ করে একটি স্মারকলিপি কলেজ অধ্যক্ষের মাধ্যমে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশ্যে জমা দেওয়া হয়।

আন্দোলনকারী ছাত্র সংগঠনের সদস্যরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বলেন, প্রশাসনিক অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণেই প্রতিনিয়ত সাধারণ পড়ুয়াদের হয়রানির শিকার হতে হচ্ছে।

তারা হুঁশিয়ারি দিয়ে জানান, আগামী ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে এবিভিপির পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে। প্রয়োজনে রাজ্যজুড়ে কঠোর কর্মসূচিও গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস জানান, ছাত্রছাত্রীদের উত্থাপিত দাবিগুলি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আবেদন জানানো হয়।

Releated Posts

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026

ইন্দ্রনগরে কংগ্রেস নেতার বাড়িতে নেশার আসর ও তোলাবাজি আদায়ের অভিযোগ, থানায় এলাকাবাসীর ডেপুটেশন

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় কংগ্রেস…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top