News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা ও পানীয় জলের দাবিতে ভাটি দুধপুর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা, বিক্ষোভ এলাকাবাসীর
Image

রাস্তা ও পানীয় জলের দাবিতে ভাটি দুধপুর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা, বিক্ষোভ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১৯ মে: ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের ভাটি দুধপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা ও পানীয় জলের সমস্যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তাঘাট এবং পানীয় জলের সংকটের প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ক্ষুব্ধ এলাকাবাসীরা।

জানা গেছে, ভাটি দুধপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। পাশাপাশি এলাকায় পরিশ্রুত পানীয় জলের তীব্র সংকটও দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় বিধায়ক, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকদের অবগত করা হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। বারবার শুধুমাত্র আশ্বাস মিললেও বাস্তবে উন্নয়নের কোনো কাজ শুরু হয়নি বলে অভিযোগ।
এরই প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে এলাকাবাসীরা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন। পরে ক্ষোভে ফেটে পড়ে পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে রাস্তাঘাট সংস্কার এবং পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করতে হবে।

ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রশাসনের তরফে এলাকাবাসীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয় এবং পঞ্চায়েত কার্যালয় স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়।

তবে এলাকাবাসীদের সাফ বক্তব্য, দ্রুত কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। ফলে গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

নরসিংগড় ল’ কলেজ নির্মাণস্থলে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ; নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: নরসিংগড় ল’ কলেজের বয়েজ হোস্টেলের নির্মাণস্থল থেকে এক শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Jul 4, 2026

উচ্ছেদে অনড় প্রশাসন, ৬৭ ব্যবসায়ীর সঙ্গে বৈঠক, বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়কের সরকারি জমি দ্রুত খালি করার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জুলাই: জাতীয় সড়কের জন্য নির্ধারিত সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হয়েছে।…

ByByReshmi Debnath Jul 4, 2026

আমবাসায় গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, দেহ উদ্ধার বিছানার নিচ থেকে; পলাতক অভিযুক্ত

আমবাসা, ৩ জুলাই: ধলাই জেলার আমবাসায় এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jul 4, 2026

বিলোনিয়ায় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে জেনারেটরে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল

বিলোনিয়া, ৩ জুলাই: বিলোনিয়ায় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও) কার্যালয়ে শুক্রবার দুপুরে জেনারেটরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 4, 2026
Scroll to Top