News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভগৎ সিং যুব আবাসে বাথরুমে মিলল ৯ এমএম পিস্তল, চাঞ্চল্য
Image

ভগৎ সিং যুব আবাসে বাথরুমে মিলল ৯ এমএম পিস্তল, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: রাজধানীর ভগৎ সিং যুব আবাসে বাথরুম থেকে একটি ৯ এমএম পিস্তল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় আবাসিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ।

জানা গেছে, ভগৎ সিং যুব আবাসে থাকা পেকুয়াজলা এলাকার বিজেপির পরাজিত প্রার্থী মজি দেববর্মার পিএ টুটন সাহা বাথরুম ব্যবহার করতে গিয়ে সেখানে একটি ৯ এমএম পিস্তল ফেলে রেখে আসেন বলে অভিযোগ। পরে বাথরুমে থাকা অন্য আবাসিকদের নজরে বিষয়টি আসতেই হইচই পড়ে যায়।

ঘটনার পর থেকেই আবাসিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ব্যক্তিগত কক্ষে অস্ত্র রাখার সুযোগ থাকা সত্ত্বেও কেন বাথরুমে পিস্তল নিয়ে যাওয়া হয়েছিল। পাশাপাশি কী কারণে ওই আগ্নেয়াস্ত্র বাথরুমে ফেলে রাখা হয়, তা নিয়েও নানা জল্পনা শুরু হয়েছে।

খবর পেয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির তদন্ত শুরু করেছে। পিস্তলটির বৈধ কাগজপত্র রয়েছে কি না এবং কী পরিস্থিতিতে এটি বাথরুমে পড়ে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top