News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়ায় বেহাল সাত কিলোমিটার সার্কেল রোড, পূর্ত দপ্তরের এসডিওকে ঘেরাও গ্রামবাসীদের
Image

গন্ডাছড়ায় বেহাল সাত কিলোমিটার সার্কেল রোড, পূর্ত দপ্তরের এসডিওকে ঘেরাও গ্রামবাসীদের

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১৯ মে: গন্ডাছড়া মহকুমার সাত কিলোমিটার দীর্ঘ সার্কেল রোডের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়লেন একাধিক গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থার কারণে চরম ভোগান্তির শিকার হয়ে মঙ্গলবার গন্ডাছড়া মহকুমার পূর্ত দপ্তরের এসডিও তথা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রথীন্দ্র দেব্বর্মাকে ঘেরাও করেন স্থানীয়রা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সঙ্গে সঙ্গেই পূর্ত দপ্তরে পৌঁছে যায় পুলিশ বাহিনী।

অভিযোগ, গন্ডাছড়া মহকুমার এই গুরুত্বপূর্ণ সার্কেল রোডটির দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার। মৎস্য খামারের পিছন দিক হয়ে রাস্তা গিয়ে মিলেছে নিখিল সরকার পাড়ার সড়কের সঙ্গে। এই রাস্তার উপর নির্ভরশীল ষাটকার্ড, ত্রিশকার্ড, নারায়ণপুর, নিখিল সরকার পাড়াসহ একাধিক এলাকার বাসিন্দারা। এছাড়াও বহু কৃষক ও সাধারণ গৃহস্থ পরিবার প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেন।

স্থানীয়দের দাবি, গত পাঁচ বছর ধরে রাস্তার অবস্থা ক্রমশ বেহাল থেকে বেহালতর হয়ে উঠেছে। বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, মানুষ চলাচল তো দূরের কথা, গরু-ছাগল পর্যন্ত ওই রাস্তা দিয়ে যেতে চায় না। অভিযোগ, রিদ্দিসিদ্ধি নামে একটি সংস্থা রাস্তা নির্মাণের কাজের দায়িত্ব পাওয়ার পর কয়েকদিন ড্রেজার চালিয়ে রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি করে কাজ অসম্পূর্ণ রেখেই উধাও হয়ে যায়।

বারবার পূর্ত দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো কাজ না হওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা মঙ্গলবার পূর্ত দপ্তরে গিয়ে এসডিও রথীন্দ্র দেব্বর্মাকে ঘেরাও করেন এবং দ্রুত রাস্তা নির্মাণের কাজ শুরু করার দাবি জানান। দীর্ঘক্ষণ তর্ক-বিতর্কের পর গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তার কাজে হাত না দিলে গন্ডাছড়া মহকুমার মধ্য বাজার এলাকায় বৃহত্তর অবরোধ কর্মসূচি সংগঠিত করা হবে।
অন্যদিকে, পূর্ত দপ্তরের এসডিও রথীন্দ্র দেব্বর্মা জানান, পুরো বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাবেন।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top