News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামীকাল ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট, অনলাইন ওষুধ বিক্রির বিরোধিতায় সরব সংগঠন
Image

আগামীকাল ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট, অনলাইন ওষুধ বিক্রির বিরোধিতায় সরব সংগঠন

খোয়াই, ১৯ মে : অনলাইন ওষুধ বিক্রি বন্ধ এবং কর্পোরেট সংস্থাগুলোর অতিরিক্ত ছাড়ের প্রতিবাদে দেশব্যাপী ২০ মে ২০২৬-এর ধর্মঘটে সামিল হওয়ার ঘোষণা দিয়েছে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। খোয়াইয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ই-ফার্মাসি ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ওষুধ বিক্রির ফলে স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি বড় কর্পোরেট সংস্থাগুলোর দেওয়া অতিরিক্ত ছাড় বা ‘ডিপ ডিসকাউন্ট’-এর কারণে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের টিকে থাকা কঠিন হয়ে উঠছে।

সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে আরও দাবি জানানো হয়, নকল ও বেআইনি ওষুধ বাণিজ্য রোধে কঠোর নজরদারি এবং কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ওষুধ বিক্রির ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন বলেও মত প্রকাশ করেন সংগঠনের নেতারা।

তবে রোগীদের সুবিধার কথা মাথায় রেখে হাসপাতাল ও ক্লিনিকের সঙ্গে যুক্ত ফার্মেসিগুলো ধর্মঘটের আওতার বাইরে রাখা হবে বলে জানানো হয়েছে। ফলে জরুরি পরিষেবার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, সেই দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহকুমা কমিটির সভাপতি রামকৃষ্ণ ভট্টাচার্য, মহকুমা কমিটির সম্পাদক তাপস রায় সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ধর্মঘটকে ঘিরে আগামীকাল রাজ্যের বিভিন্ন এলাকায় ওষুধের দোকান আংশিকভাবে বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top