News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সংবাদ প্রকাশের পর মেধাবী ছাত্রী বেবি পালের পাশে ব্যাঙ্গালোরের শিক্ষা প্রতিষ্ঠান
Image

সংবাদ প্রকাশের পর মেধাবী ছাত্রী বেবি পালের পাশে ব্যাঙ্গালোরের শিক্ষা প্রতিষ্ঠান

ধর্মনগর, ১৯ মে: অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দারিদ্র্যের বাধা অতিক্রম করে সাফল্যের অনন্য নজির গড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরের মেধাবী ছাত্রী বেবি পাল। রাগনা গ্রাম পঞ্চায়েত এলাকার এক কৃষক পরিবারের মেয়ে বেবি এবারের সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৪ শতাংশ নম্বর অর্জন করে এলাকায় প্রশংসার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

ম্প্রতি সংবাদ মাধ্যমে বেবির পরিবারের আর্থিক অনটনের বিষয়টি প্রকাশ্যে আসার পর মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে ব্যাঙ্গালোরের শিক্ষা প্রতিষ্ঠান শ্রী ভেধা কলেজ। বুধবার বেবি পালের বাড়িতে পৌঁছান কলেজের অ্যাডমিশন ডিরেক্টর তথা ‘বিদ্যার্থী এডু সলিউশনস’-এর প্রতিষ্ঠাতা বিপুল দাস। তিনি বেবি ও তার পরিবারের সঙ্গে দীর্ঘ আলোচনা করে তার উচ্চশিক্ষার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।

জানা গেছে, বেবি যদি শ্রী ভেধা কলেজ-এ যেকোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হতে চায়, তবে তার পড়াশোনার সমস্ত ব্যয়ভার বহন করবে কলেজ কর্তৃপক্ষ। বিশেষভাবে তাকে ‘বিবিএ অ্যাভিয়েশন’ কোর্স করার পরামর্শ দেওয়া হয়েছে। তিন বছর মেয়াদি এই কোর্সে থাকা-খাওয়া ও শিক্ষার খরচ মিলিয়ে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা ব্যয় হলেও পুরো অর্থই কলেজের পক্ষ থেকে বহন করা হবে বলে জানানো হয়েছে।

এই মানবিক উদ্যোগ যেন আবারও প্রমাণ করল— প্রতিভা, অধ্যবসায় ও মেধার সামনে দারিদ্র্য কোনো বাধা হতে পারে না। সংবাদ প্রকাশের পর এক কৃষক কন্যার উচ্চশিক্ষার স্বপ্নপূরণে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় খুশি বেবি পালের পরিবারসহ সমগ্র ধর্মনগরবাসী।

Releated Posts

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযান উপলক্ষে চার বড়জলা মন্ডলে প্রশিক্ষণ শিবির

আগরতলা, ১৯ মে : বিজেপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযানের…

ByByReshmi Debnath May 19, 2026

ত্রিপুরার বিদ্যুৎ পরিকাঠামো শক্তিশালী করতে মুখ্যমন্ত্রীর উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক

আগরতলা, ১৯ মে : ত্রিপুরার বিদ্যুৎ পরিকাঠামোকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব…

ByByTaniya Chakraborty May 19, 2026

সিপিআই(এম) রাজ্য দফতরে পালিত হল কমরেড হো চি মিনের ১৩৭তম জন্মবার্ষিকী

আগরতলা, ১৯ মে : বিপ্লবের মহান নেতা ও ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথপ্রদর্শক কমরেড হো চি মিনের ১৩৭তম…

ByByReshmi Debnath May 19, 2026

কাঁটাখালে ডুবে মর্মান্তিক মৃত্যু আড়াই বছরের শিশুকন্যার

আগরতলা, ১৮ মে: খেলতে গিয়ে কাঁটাখালের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক শিশুকন্যার। মৃত শিশুটির নাম সাদবিকা…

ByByReshmi Debnath May 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top