News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রান্নার গ্যাস আনতে গিয়ে চরম ভোগান্তিতে গ্রাহকরা, ক্ষোভ বক্সনগরে
Image

রান্নার গ্যাস আনতে গিয়ে চরম ভোগান্তিতে গ্রাহকরা, ক্ষোভ বক্সনগরে

বক্সনগর, ১৮ মে : রান্নার গ্যাস সংগ্রহ করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা। বক্সনগরের আরজিজি এল বি ইন্ডেন গ্যাস এজেন্সির সামনে প্রতিদিন সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানুষকে। সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ২টা ৩০ মিনিট কিংবা ৩টা পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই সময়মতো গ্যাস পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের বক্তব্য, সংসারের হাঁড়ি চড়ানোর জন্য রান্নার গ্যাস অত্যন্ত জরুরি হলেও বর্তমানে গ্যাস সংগ্রহের প্রক্রিয়া এতটাই জটিল হয়ে উঠেছে যে সাধারণ মানুষকে চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে। অভিযোগ, প্রায় ৪৫ দিন আগে অনলাইনের মাধ্যমে বুকিং করতে হয়। আগে ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ডিআরসি নম্বর এলেও এখন শুধু একটি রেজিস্টার নম্বর আসে। সেই নম্বর নিয়ে গ্যাস এজেন্সিতে পাসবই জমা দিতে হয় এবং মোবাইলে ওটিপি এলে তবেই গ্যাস মিলছে। ওটিপি না এলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে।

গ্রাহকদের অভিযোগ, কখনো বিদ্যুৎ নেই, কখনো ইন্টারনেট পরিষেবা বন্ধ, আবার কখনো ওয়েবসাইট কাজ করছে না। ফলে দিনের পর দিন কাজকর্ম ফেলে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে শ্রমজীবী মানুষ বিশেষভাবে সমস্যায় পড়ছেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির মধ্যেই গ্যাসের এই ভোগান্তি সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

এ বিষয়ে গ্যাস এজেন্সির ম্যানেজার সুমন দাস জানান, “এই পরিস্থিতির জন্য আমরা দায়ী নই। আপনারাও দেখতে পাচ্ছেন কী অবস্থার মধ্যে কাজ করতে হচ্ছে। বিদ্যুৎ ও নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদেরও অসুবিধা হচ্ছে। আমরা চাই যত দ্রুত সম্ভব গ্রাহকদের গ্যাস দিয়ে দিতে।”

অন্যদিকে গ্রাহকদের একটাই দাবি, সময়মতো যেন রান্নার গ্যাস সরবরাহ করা হয় এবং পুরো পরিষেবা ব্যবস্থাকে আরও সহজ ও উন্নত করা হয়। না হলে প্রতিদিন কাজ হারিয়ে গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন বহু মানুষ।

Releated Posts

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026

ইন্দ্রনগরে কংগ্রেস নেতার বাড়িতে নেশার আসর ও তোলাবাজি আদায়ের অভিযোগ, থানায় এলাকাবাসীর ডেপুটেশন

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় কংগ্রেস…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top