News Flash

  • Home
  • Uncategorized
  • এবারও অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার ওয়ার্নার
Image

এবারও অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার ওয়ার্নার

david-warnerসিডনি, ২৪ জানুয়ারি (হি.স.) : এবারও অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার| টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ক্রিকেটের বর্ষসেরার পুরস্কার অ্যালান বোর্ডার মেডেল পেলেন ওয়ার্নার| অস্ট্রেলিয়ার সেরা ওয়ানডে ক্রিকেটারও তিনি| গত এক বছর ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এমন সম্মান পেলেন বাঁহাতি ওপেনার এ ব্যাটসম্যান| অজিদের চতুর্থ ক্রিকেটার হিসেবে টানা দুবার বর্ষসেরার পুরস্কার পেলেন ওয়ার্নার| তার আগে রিকি পন্টিং, শেন ওয়াটসন ও মাইকেল ক্লার্ক এমন কীর্তি গড়েছিলেন| গত বছর ৩০ বছর বয়সী ওয়ার্নার ক্রিকেটের সব ফরম্যাটেই ছিলেন উজ্জ্বল| সব ধরনের প্রতিযোগিতায় তিনি মোট ২ হাজার ৪২০ রান করেছিলেন|
এদিকে, নমব ফাস্ট বোলার হিসেবে অস্ট্রেলিয়ার টেস্ট বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে পুরস্কার পেলেন মিচেল স্টার্ক| আর টি-টোয়েন্টির বর্ষসেরার পুরস্কার ওঠে শেন ওয়াটসনের হাতে| নারী বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন মেগ ল্যানিং|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top