News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসক অনুপস্থিতির অভিযোগে ক্ষোভ, প্রাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগ
Image

শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসক অনুপস্থিতির অভিযোগে ক্ষোভ, প্রাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগ

শান্তিরবাজার, ১৮ মে: শান্তিরবাজার জেলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাগর সম্রাট দের্বমার বিরুদ্ধে হাসপাতালের পরিবর্তে প্রাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগকে কেন্দ্র করে

সোমবার তীব্র ক্ষোভ ছড়ায় রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনদের মধ্যে।
জানা যায়, সোমবার সকাল থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত বহু মানুষ চিকিৎসার আশায় শান্তিরবাজার জেলা হাসপাতালে ভিড় জমান। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করার পর রোগীরা জানতে পারেন, হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত নেই। এরপরই ক্ষোভে ফেটে পড়েন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা।

অভিযোগ, ডা. সাগর সম্রাট দের্বমা নিয়মিতভাবে হাসপাতালের রোগীদের না দেখে প্রাইভেট চেম্বারে সময় কাটান। দিনের অধিকাংশ সময় তিনি ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন বলেও অভিযোগ উঠেছে। রোগীদের দাবি, হাসপাতালে চিকিৎসার জন্য গেলে অনেক সময় তাঁদেরকে চিকিৎসকের প্রাইভেট চেম্বারে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, বাধ্য হয়ে বহু গরিব রোগীকে ৩০০ টাকা ভিজিট দিয়ে প্রাইভেট চেম্বারে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে। এতে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও ডা. সাগর সম্রাট দের্বমার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল বলে দাবি করেন এলাকাবাসী। তবে পরিস্থিতির কোনও পরিবর্তন না হওয়ায় ক্ষোভ আরও বাড়ছে বলে জানান রোগীদের আত্মীয়রা।

এদিকে, সাধারণ মানুষের দাবি, স্বাস্থ্য দপ্তর যেন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে এবং সরকারি হাসপাতালে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা নিশ্চিত করে। বর্তমানে চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন শান্তিরবাজারবাসী।

Releated Posts

রবি মরশুমের ধান ক্রয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্বের বার্তা

আগরতলা, ৩ জুলাই: রবি মরশুমের ধান ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) ক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক…

ByByReshmi Debnath Jul 3, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. দেবব্রত দাস

আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. দেবব্রত দাসকে নিয়োগ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটর…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

উদ্বোধনের অপেক্ষায় ৫০ শয্যার আগরতলা সিভিল হাসপাতাল, সব প্রস্তুতি সম্পন্ন: স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

আগরতলা, ৩ জুলাই : আগরতলার প্রস্তাবিত ৫০ শয্যার সিভিল হাসপাতাল উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। খুব শীঘ্রই হাসপাতালটির আনুষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা ও এনএইচএম কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব মীরা শ্রীবাস্তব

আগরতলা, ৩ জুলাই:  জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর বিভিন্ন কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ এবং রোগ নজরদারি…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top