প্রিটোরিয়া, ২৪ জানুয়ারি (হি.স.) : চোট সারিয়ে অধিনায়ক হিসেবেই দলে ফিরলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স| কনুইয়ের চোটের কারণে গত বছরের জুনের পর জাতীয় দলে আর খেলেননি তারকা এ ব্যাটসম্যান| তবে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটির জন্য ঘোষিত দলে অধিনায়ক হিসেবেই ফিরলেন তিনি|
১৫ সদস্যের এই দলে প্রথমবারের মতো সুযোগ পেলেন ফাস্ট বোলার লুনগি এনগিদি| শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টিতে ছয় উইকেট পাওয়ার পরই ২০ বছর বয়সী এ বোলারের কপাল খুলে যায়| ওডিআই দলে ফিরেছেন অস্ট্রেলিয়া বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে হাঁটুর চোটে পড়া অলরাউন্ডার ক্রিস মরিস|
অজিদের বিপক্ষে ৫-০ ব্যবধানে সিরিজ জেতা প্রোটিয়াদের সেই দলে ছিলেন ফাস্ট বোলার কাইল অ্যাবোট ও ব্যাটসম্যান রিলে রুশো| তবে সম্প্রতি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের কলপাক চুক্তিতে তারা দুজন সই করায় বাদ পড়েছেন| পাশাপাশি দেশটির সেরা ফাস্ট বোলার ডেল স্টেইন কাঁধের চোটের কারণে এই সিরিজেও বাদ পড়লেন|
প্রথম তিন ওয়ানডের দক্ষিণ আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েন পারনেল, লুনগি এনগিদি, অ্যান্ডিল পেহলুকওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবারিজ শামসি|
শ্রীলঙ্কার বিরুদ্ধে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক হিসেবেই ফিরলেন এবি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















