News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রানিরবাজারে রেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
Image

রানিরবাজারে রেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে: আবারও রেলের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে। এবার রানিরবাজার ব্রহ্ম টিলা এলাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। মৃতের নাম স্বপন দেবনাথ। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে ব্রহ্ম টিলা এলাকায় রেললাইনের পাশে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যে রেললাইনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা একের পর এক ঘটেই চলেছে। এদিনের ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026

ইন্দ্রনগরে কংগ্রেস নেতার বাড়িতে নেশার আসর ও তোলাবাজি আদায়ের অভিযোগ, থানায় এলাকাবাসীর ডেপুটেশন

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় কংগ্রেস…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top