News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আসামের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, শান্তির বাজারে আটক কনটেন্ট ক্রিয়েটার
Image

আসামের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, শান্তির বাজারে আটক কনটেন্ট ক্রিয়েটার

আগরতলা, ১৭ মে: আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-কে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করে ভিডিও পোস্ট করার অভিযোগে এক কনটেন্ট ক্রিয়েটারকে আটক করেছে শান্তির বাজার থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শান্তির বাজারের গঞ্জের টিলা এলাকার বাসিন্দা শিপুল মজুমদার দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে পোস্ট করে আসছিলেন। সম্প্রতি তিনি আসামের মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য সম্বলিত একটি ভিডিও নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ভিডিওটি নজরে আসতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।

পরবর্তীতে শান্তির বাজার থানার পুলিশ অভিযুক্ত শিপুল মজুমদারকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে অভিযুক্ত জানান, তিনি গল্পের ছলে ভিডিওটি তৈরি করেছিলেন এবং কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। ঘটনার জন্য তিনি অনুতাপ প্রকাশ করে ক্ষমাও প্রার্থনা করেন।

পুলিশের সামনে নিজের ভুল স্বীকার করে তিনি কান ধরে উঠবস করেন এবং ভবিষ্যতে এ ধরনের কুরুচিকর মন্তব্য বা ভিডিও তৈরি না করার আবেদন জানান সকলের প্রতি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসন শেষপর্যন্ত কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই এখন নজর রয়েছে সকলের।

Releated Posts

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026

ইন্দ্রনগরে কংগ্রেস নেতার বাড়িতে নেশার আসর ও তোলাবাজি আদায়ের অভিযোগ, থানায় এলাকাবাসীর ডেপুটেশন

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলার ইন্দ্রনগর এলাকায় তোলাবাজি ও নেশার আসর বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় কংগ্রেস…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top