News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খোয়াই শহরে বক্স কালভার্ট নির্মাণে ভোগান্তি, ঝুঁকির মুখে ব্যবসায়ীদের দোকান
Image

খোয়াই শহরে বক্স কালভার্ট নির্মাণে ভোগান্তি, ঝুঁকির মুখে ব্যবসায়ীদের দোকান

খোয়াই, ১৭ মে: খোয়াই শহরের প্রাণকেন্দ্রে দীর্ঘদিন ধরে চলতে থাকা বক্স কালভার্ট নির্মাণের কাজকে কেন্দ্র করে বাড়ছে উদ্বেগ ও ক্ষোভ। প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে চলা এই নির্মাণকাজের ফলে শহরের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে অদূরদর্শী ও ধীরগতির কাজের কারণে বেশ কয়েকটি দোকান বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে গেছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নির্মাণকাজের জন্য রাস্তার পাশ খোঁড়া হলেও অনেক জায়গায় দীর্ঘদিন ধরে কাজ বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই দোকানের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে দোকানের ভিত্তি। এতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা।

এমনই পরিস্থিতির শিকার খোয়াই শহরের সুভাষ পার্ক কমার্শিয়াল সংলগ্ন ব্যবসায়ী সুশান্ত নাথ। তাঁর অভিযোগ, দোকানের নিচ থেকে ক্রমাগত মাটি সরে যাওয়ায় যেকোনো মুহূর্তে দোকানটি ভেঙে পড়তে পারে। বিষয়টি একাধিকবার পুর প্রশাসনের নজরে আনা হলেও স্থায়ী সমাধানের পরিবর্তে সাময়িক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি তাঁর।
অভিযোগ, সকালে মাটি দিয়ে ভরাট করা হলেও পরে আবার সেই মাটি সরিয়ে ফেলা হয়। ফলে বৃষ্টি হলেই শহরের বিভিন্ন অংশে জল জমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এতে শুধু ব্যবসায়ীরাই নয়, সাধারণ পথচারীদেরও ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এদিকে দ্রুত সমস্যার সমাধান এবং নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবিতে সরব হয়েছেন একাংশ দোকানি ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

পুর নিগম এলাকায় ৪ লক্ষ  বিদ্যুৎ গ্রাহকের বাড়ির ছাদে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনা, বিদ্যুৎমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যের দরিদ্র অংশের বিদ্যুৎ গ্রাহকদের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়ে আলোচনা…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top