News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এআইডিএসও’র ছাত্র বিক্ষোভ
Image

নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এআইডিএসও’র ছাত্র বিক্ষোভ

আগরতলা, ১৬ মে : নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদে সামিল হল এআইডিএসও। সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলের ডাকে ১৩ থেকে ১৯ মে পর্যন্ত পালিত হচ্ছে দেশব্যাপী প্রতিবাদ সপ্তাহ। তারই অংশ হিসেবে শনিবার এআইডিএসও ত্রিপুরা রাজ্য কাউন্সিলের উদ্যোগে আগরতলা সিটি সেন্টারের সামনে ছাত্র বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়।

এদিন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনের সদস্যরা নিট পরীক্ষায় দুর্নীতির ঘটনার নিরপেক্ষ ও সঠিক তদন্তের দাবি জানান। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলা হয়।

সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত এই জাতীয় স্তরের পরীক্ষায় দুর্নীতির ফলে দেশের প্রায় ২২ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মুখে পড়েছে। বক্তারা বলেন, সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় এ ধরনের কেলেঙ্কারি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত তিন বছরে দু’বার নিট পরীক্ষায় দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এসেছে। অথচ এই ধরনের অপরাধের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

বিক্ষোভ সভা থেকে আরও বলা হয়, কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার ক্রমাগত শিক্ষার দায়িত্ব এড়িয়ে গিয়ে শিক্ষাক্ষেত্রে বাণিজ্যিকীকরণকে উৎসাহ দিচ্ছে। যার ফলে প্রশ্নপত্র ফাঁস, ফলাফল কেলেঙ্কারি সহ বিভিন্ন দুর্নীতির ঘটনা স্বাভাবিক হয়ে উঠছে।

সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে ছাত্র, যুবক, শিক্ষক ও সর্বস্তরের মানুষকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানায় এআইডিএসও।

Releated Posts

ধর্মনগরে বিদ্যুৎ বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দুই ঘণ্টার গণঅবস্থান

ধর্মনগর, ২৪ আগস্ট: বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণের উদ্যোগ বন্ধ, অতিরিক্ত বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার এবং প্রিপেইড স্মার্ট মিটার বাতিলের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

আমতলীতে কুখ্যাত চোর গ্রেফতার, পুলিশ রিমান্ডের আবেদন

আগরতলা, ২৪ আগস্ট: আমতলী থানার পুলিশের অভিযানে একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার…

ByByReshmi Debnath Aug 24, 2026

লেফুঙ্গায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, উধাও গ্যাস সিলিন্ডার-ইনভার্টারসহ মূল্যবান সামগ্রী

আগরতলা, ২৪ আগস্ট: বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লেফুঙ্গা থানাধীন লেফুঙ্গা…

ByByReshmi Debnath Aug 24, 2026

মাছ চাষে পিছিয়ে পড়ছে ত্রিপুরা, অভিযোগ মৎস্যজীবী নেতা সুধন দাসের

আগরতলা, ২৪ আগস্ট: ত্রিপুরায় মাছ চাষের ক্ষেত্রে গত কয়েক বছরে অগ্রগতি থমকে গিয়েছে বলে অভিযোগ করলেন মৎস্যজীবী নেতা…

ByByTaniya Chakraborty Aug 24, 2026
Scroll to Top