News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে জ্বালানির কোনো সংকট নেই, অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

রাজ্যে জ্বালানির কোনো সংকট নেই, অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ মে: রাজ্যে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে। অযথা উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি সংগ্রহ না করতে এবং অযথা পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন তৈরি না করতে।

মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে জ্বালানির কোনো ঘাটতি নেই। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার কোনো প্রয়োজন নেই। যতটুকু দরকার, ততটুকুই নিন।”

উল্লেখ্য, গতকাল থেকেই রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। জ্বালানির মূল্যবৃদ্ধির পর থেকেই বহু মানুষ অতিরিক্ত তেল সংগ্রহের জন্য পাম্পগুলিতে ভিড় করছেন। এর জেরে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

এদিকে খাদ্য মন্ত্রীও স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি সঞ্চিত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। তবে একাংশ অতি উৎসাহী মানুষের কারণে পাম্পগুলিতে অপ্রয়োজনীয় ভিড় তৈরি হচ্ছে। এতে সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছেন এবং পরিস্থিতি অযথা জটিল হয়ে উঠছে। সরকারের পক্ষ থেকে সকলকে শান্ত ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top