News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ যুব কংগ্রেসের
Image

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ যুব কংগ্রেসের

বিলোনিয়া ১৫ মে : ডাক্তারি পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়ার অভিযোগ তুলে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভে সামিল হল দক্ষিণ জেলা যুব কংগ্রেস। আজ দুপুরে বিলোনিয়া কংগ্রেস ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক নম্বর টিলা এলাকায় পৌঁছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করে যুব কংগ্রেস ও জেলা কংগ্রেসের নেতা-কর্মীরা।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ অভিযোগ করেন, নিট পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। তারা দাবি করেন, মোদি সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়েছে এবং প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীর স্বপ্ন ধ্বংস করা হচ্ছে।

এদিনের বিক্ষোভে “মোদি তুমি গদি ছাড়ো” সহ বিভিন্ন স্লোগানে সরব হয়ে ওঠেন যুব কংগ্রেস কর্মীরা।

আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভানেত্রী, জেলা যুব কংগ্রেস সভাপতি, ব্লক কংগ্রেস সভাপতি, তপশিলি জাতি ডিপার্টমেন্টের নেতা সহ অন্যান্য নেতৃত্বরা।

Releated Posts

রাজ্যপালের সঙ্গে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: আজ সন্ধ্যায় লোক ভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন…

ByByReshmi Debnath Jun 30, 2026

ত্রিপুরার স্বাস্থ্য ক্ষেত্রে বড় অগ্রগতি: রাজ্যে আসছে ৪৮টি এআই এক্স-রে মেশিন, এমআরআই ও ম্যামোগ্রাফি মেশিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো আরও আধুনিক ও শক্তিশালী করতে, রাজ্যের হাসপাতালগুলিতে উন্নত চিকিৎসা পরিষেবা…

ByByReshmi Debnath Jun 30, 2026

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, খোয়াই জেলা আদালতের রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত প্রদীপ নাথ চৌধুরী (৪০)-কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 30, 2026

ভারত শীঘ্রই লিভার রোগের রাজধানী হবে, লিভারকনে সতর্ক বার্তা বিশেষজ্ঞদের

আগরতলা, ২৯ জুন : লিভারের জটিল রোগ মানেই মৃত্যু পরোয়ানা নয়। আধুনিক  চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদে লিভার সিরোসিস পর্যায়েও…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top