News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জ্বালানি সাশ্রয় ও ব্যয় সংকোচনে নতুন সিদ্ধান্ত, সপ্তাহে মাত্র তিনদিন অফিসে আসবেন এডিসি কর্মচারীরা
Image

জ্বালানি সাশ্রয় ও ব্যয় সংকোচনে নতুন সিদ্ধান্ত, সপ্তাহে মাত্র তিনদিন অফিসে আসবেন এডিসি কর্মচারীরা

আগরতলা, ১৫ মে : জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল টিটিএএডিসি। কাউন্সিলের কর্মীদের জন্য চালু করা হলো নতুন ‘হাইব্রিড ওয়ার্ক মডেল’। যেখানে সপ্তাহের তিন দিন অফিসে উপস্থিত থেকে এবং বাকি দিনগুলি বাড়ি থেকে কাজ করতে হবে।

টিটিএএডিসি-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের জারি করা এক সরকারি স্মারকে জানানো হয়েছে, আগামীকাল থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর হবে। নির্দেশিকা অনুযায়ী কর্মীরা সোমবার, মঙ্গলবার ও বুধবার অফিসে উপস্থিত থেকে কাজ করবেন। অন্যদিকে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে।

স্মারকে উল্লেখ করা হয়েছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র জ্বালানি সাশ্রয়ের আহ্বানের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পেট্রোল, ডিজেল ও অন্যান্য জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে প্রশাসনিক ব্যয় নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।

নতুন ব্যবস্থায় বাড়ি থেকে কাজ করা কর্মীদের টেলিফোন ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সর্বদা সরকারি কাজ ও জরুরি প্রয়োজনে উপলব্ধ থাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে উপযুক্ত কর্তৃপক্ষকে না জানিয়ে বা অনুমতি ছাড়া কোনও কর্মীকে কর্মস্থল এলাকা ত্যাগ না করার নির্দেশও দেওয়া হয়েছে।

জ্বালানি সংরক্ষণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রয়োজনীয় ক্ষেত্রে সর্বাধিক সংখ্যক বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের সিদ্ধান্তও নিয়েছে কাউন্সিল। তবে জরুরি ও অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত দপ্তর এবং কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না বলে স্মারকে স্পষ্ট করা হয়েছে, যাতে পরিষেবা ব্যবস্থায় কোনও প্রভাব না পড়ে।

।।।।।।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top