News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে আঞ্চলিক ডাক আদালত
Image

আগরতলায় আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে আঞ্চলিক ডাক আদালত

আগরতলা, ১৫ মে, : ডাক পরিষেবা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আগামী ৪ জুন আঞ্চলিক পর্যায়ের ‘ডাক আদালত’ অনুষ্ঠিত হতে চলেছে। ওইদিন সকাল ১১টায় ইন্ডিয়া পোস্ট-এর পোস্টমাস্টার জেনারেল, উত্তর পূর্ব-১ অঞ্চলের আগরতলা কার্যালয়ে এই ডাক আদালতের আয়োজন করা হবে।

জানা গিয়েছে, ডাক পরিষেবা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ এই আদালতে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। অভিযোগকারীরা সাধারণ ডাক কিংবা স্পিড পোস্টের মাধ্যমে লিখিত অভিযোগ পাঠাতে পারবেন। খামের উপরে ‘ডাক আদালত’ উল্লেখ করে পোস্টমাস্টার জেনারেল, উত্তর পূর্ব-১ অঞ্চল, আগরতলা-৭৯৯০০১ ঠিকানায় পাঠাতে হবে।

অভিযোগপত্রে পূর্ণাঙ্গ ঠিকানা, রেজিস্ট্রেশন রসিদ নম্বরসহ প্রয়োজনীয় সমস্ত তথ্য উল্লেখ করা বাধ্যতামূলক। এছাড়া সঞ্চয় প্রকল্প ও পোস্টাল জীবন বীমা সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নম্বর এবং সম্পূর্ণ ঠিকানা দিতে হবে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, লিখিত অভিযোগ আগামী ২ জুন বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত অভিযোগগুলি প্রচলিত পদ্ধতিতে নিষ্পত্তি করা হবে। পাশাপাশি pmgagartala[at]gmail[dot]com ইমেল ঠিকানাতেও অভিযোগ পাঠানো যাবে।

উত্তর-পূর্ব-১ অঞ্চলের পোস্টমাস্টার জেনারেলের পক্ষে সহকারী অধিকর্তা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top