News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এজিএমসি-র জন্য ২৭৩.৪৬ কোটি অনুমোদন কেন্দ্রের, বাড়ছে এমবিবিএস ও স্নাতকোত্তর আসন
Image

এজিএমসি-র জন্য ২৭৩.৪৬ কোটি অনুমোদন কেন্দ্রের, বাড়ছে এমবিবিএস ও স্নাতকোত্তর আসন

আগরতলা, ১৫ মে : আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের পরিকাঠামো উন্নয়নে ২৭৩.৪৬ কোটি মঞ্জুর করেছে কেন্দ্র সরকার। আজ সামাজিক মাধ্যমে এই বার্তা জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহা।

তিনি সামাজিক মাধ্যমে বলেন, গত ৪ বছরে মেডিক্যাল শিক্ষায় রেকর্ড বৃদ্ধি স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা শিক্ষার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার। এই বরাদ্দের ফলে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১০০টি এমবিবিএস আসন এবং ১৯টি গুরুত্বপূর্ণ ও বিশেষায়িত বিভাগে ৮৩টি পোস্ট গ্র্যাজুয়েট আসন বৃদ্ধি করা সম্ভব হবে। এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা-কে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, নতুন আসন সংযোজনের ফলে ত্রিপুরায় মোট এমবিবিএস আসনের সংখ্যা বেড়ে হবে ৫৫০ এবং পোস্ট গ্র্যাজুয়েট আসনের সংখ্যা দাঁড়াবে ১৯৬।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top