News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার ৭.৭৫ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে সঞ্জিত চক্রবর্তী গ্রেফতার, সিবিআইয়ের বড় সাফল্য
Image

ত্রিপুরার ৭.৭৫ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে সঞ্জিত চক্রবর্তী গ্রেফতার, সিবিআইয়ের বড় সাফল্য

নয়াদিল্লি, ১৩ মে : ত্রিপুরার বহুচর্চিত চিটফান্ড কেলেঙ্কারির মামলায় বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রায় ৭.৭৫ কোটি টাকার প্রতারণার অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা সঞ্জিত চক্রবর্তীকে ১২ মে কলকাতা থেকে গ্রেফতার করেছে সিবিআই।

ধৃত সঞ্জিত চক্রবর্তী কলকাতাভিত্তিক সংস্থা এম/এস কসমিক নেগোসিয়েটর্স প্রাইভেট লিমিটেড-এর সিএমডি ছিলেন। ২০১৩ সালে ত্রিপুরা পুলিশের দায়ের করা এফআইআরের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরে ত্রিপুরা সরকার ও কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তির ভিত্তিতে ডিএসপিই আইন, ১৯৪৬-এর আওতায় মামলাগুলির তদন্তভার গ্রহণ করে সিবিআই।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, প্রথম মামলায় ২০১৫ সালে সঞ্জিত চক্রবর্তী ও অন্যদের বিরুদ্ধে প্রায় ৭.৪৮ কোটি টাকা বিনিয়োগকারীদের কাছ থেকে প্রতারণার অভিযোগে চার্জশিট দাখিল করা হয়। দ্বিতীয় মামলায় ২০২৪ সালে প্রায় ২৭.১৩ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে আরও একটি চার্জশিট জমা পড়ে। দুই ক্ষেত্রেই সঞ্জিত চক্রবর্তীকে পলাতক অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছিল।

তদন্তকারী সংস্থার দাবি, এক দশকেরও বেশি সময় ধরে অভিযুক্ত গ্রেফতার এড়িয়ে চলছিলেন। দীর্ঘ অনুসন্ধান, ফিল্ড ভেরিফিকেশন, প্রযুক্তিগত ও শারীরিক নজরদারি, সিডিআর বিশ্লেষণ এবং ওএসএনআইটি তথ্যের ভিত্তিতে শেষ পর্যন্ত কলকাতায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

সিবিআই জানিয়েছে, কলকাতার আদালত থেকে ট্রানজিট রিমান্ড সংগ্রহের পর অভিযুক্তকে ত্রিপুরায় নিয়ে এসে সংশ্লিষ্ট আদালতে পেশ করা হবে। ঘটনার তদন্ত এখনও চলছে।

Releated Posts

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৩ মে: বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত…

ByByReshmi Debnath May 13, 2026

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায় : যুব কংগ্রেস

আগরতলা, ১৩ মে : নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায়। নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়…

ByByTaniya Chakraborty May 13, 2026

ত্রিপুরায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক

আগরতলা, ১৩ মে: রাজ্যে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মঙ্গলবার মহারাজা বীর…

ByByReshmi Debnath May 13, 2026

ভুটান সফরে উষ্ণ অভ্যর্থনা পেলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৩ মে: ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভুটান সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top