News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাবার সঙ্গে বিবাদের পর কিশোরের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ঠাকুরছড়া মগপাড়ায়
Image

বাবার সঙ্গে বিবাদের পর কিশোরের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ঠাকুরছড়া মগপাড়ায়

জোলাইবাড়ি, ১২ মে: বাবার সঙ্গে পারিবারিক বিবাদের জেরে ১৬ বছরের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোলাইবাড়ি ফাঁড়ি এলাকার ঠাকুরছড়া মগপাড়ায়। মৃত কিশোরের নাম রামুং মগ। সে স্থানীয় বাসিন্দা আপ্রুচি মগের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল প্রায় ৭টা নাগাদ জোলাইবাড়ি ফাঁড়ি থানায় খবর আসে যে ঠাকুরছড়া মগপাড়ায় এক কিশোর বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে কিশোরের মৃতদেহ ইতিমধ্যেই মাটিতে নামিয়ে
রাখা হয়েছে।

এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আরক্ষাদপ্তরের এক কর্মী জানান, সকালে রামুংয়ের বাবা তাকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নিচে নামিয়ে আনেন। প্রাথমিকভাবে জানা গেছে, সোমবার রাতে বাবা ও ছেলের মধ্যে কোনও বিষয় নিয়ে বিবাদ হয়েছিল। সেই ঘটনার জেরেই কিশোর আত্মঘাতী হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে। এদিকে, ১৬ বছরের কিশোরের অকাল মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

Releated Posts

প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অস্মিতা দে-র সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস…

ByByReshmi Debnath Aug 12, 2026

জাতীয় পতাকার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: হর ঘর তিরঙ্গা কর্মসূচি বর্তমানে দেশে একটা বৃহৎ জনআন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Aug 12, 2026

বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে…

ByByReshmi Debnath Aug 12, 2026

বেসরকারিকরণের ফলে বিদ্যুৎ ব্যবস্থায় ভোক্তাদের উপর চাপ বাড়ছে, অভিযোগ প্রাক্তন বিদ্যুৎমন্ত্রীর

আগরতলা, ১২ আগস্ট: স্মার্ট মিটার সংক্রান্ত সমস্যা এবং বিদ্যুতের বাড়তি মাশুলের কারণে সাধারণ গ্রাহকরা বর্তমানে দ্বৈত সংকটের মুখে…

ByByTaniya Chakraborty Aug 12, 2026
Scroll to Top