News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাম্পবিরোধী বিক্ষোভ সমাবেশে মহিলারা
Image

ট্রাম্পবিরোধী বিক্ষোভ সমাবেশে মহিলারা

trumpওয়াশিংটন, ২২ জানুয়ারি (হি.স.) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভ সমাবেশ ওয়াশিংটন থেকে ক্রমেই বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে| এরই মধ্যে ইংল্যান্ডের লন্ডন, ফ্রান্সের প্যারিস সিটি, অস্ট্রেলিয়ার মেলবোর্নসহ বিভিন্ন দেশের প্রধান শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে| রবিবার মহিলাদের নেতৃত্বে লাখ লাখ বিক্ষোভকারীদের ওয়াশিংটনসহ বিভিন্ন শহরের সড়ক অবরোধ করে প্রতিবাদ করতে দেখা যায়|
শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প শপথগ্রহণের পরই ওয়াশিংটনের রাস্তায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ শুরু হয়| পরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে| বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো| মহিলাদের প্রতি ট্রাম্পের বিদ্বেষপূর্ণ মনোভাবের কারণে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভে অংশ নিয়েছেন বলে জানান তারা| শরণার্থীদের জন্য কট্টর নীতি, মহিলাদের অবমাননা ও বিভিন্ন ইসু্যতে ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আন্দোলনকারীরা বিক্ষোভে ফেটে পড়েছেন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top