ওয়াশিংটন, ২২ জানুয়ারি (হি.স.) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভ সমাবেশ ওয়াশিংটন থেকে ক্রমেই বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে| এরই মধ্যে ইংল্যান্ডের লন্ডন, ফ্রান্সের প্যারিস সিটি, অস্ট্রেলিয়ার মেলবোর্নসহ বিভিন্ন দেশের প্রধান শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে| রবিবার মহিলাদের নেতৃত্বে লাখ লাখ বিক্ষোভকারীদের ওয়াশিংটনসহ বিভিন্ন শহরের সড়ক অবরোধ করে প্রতিবাদ করতে দেখা যায়|
শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প শপথগ্রহণের পরই ওয়াশিংটনের রাস্তায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ শুরু হয়| পরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে| বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো| মহিলাদের প্রতি ট্রাম্পের বিদ্বেষপূর্ণ মনোভাবের কারণে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভে অংশ নিয়েছেন বলে জানান তারা| শরণার্থীদের জন্য কট্টর নীতি, মহিলাদের অবমাননা ও বিভিন্ন ইসু্যতে ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আন্দোলনকারীরা বিক্ষোভে ফেটে পড়েছেন|

ট্রাম্পবিরোধী বিক্ষোভ সমাবেশে মহিলারা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















