News Flash

  • Home
  • Uncategorized
  • এনএসসিএন-এর হামলায় রক্তাক্ত অসম, হত দুই আধাসেনা
Image

এনএসসিএন-এর হামলায় রক্তাক্ত অসম, হত দুই আধাসেনা

terroistতিনসুকিয়া (অসম), ২২ জানুয়ারি, (হি.স.) : উজান অসমের তিনসুকিয়া জেলার জাগুন থানার অন্তর্গত অসম-অরুণাচল প্রদেশ-মায়ানমার সীমান্তবর্তী ঘন জঙ্গলাবৃত এলাকায় আজ রবিবার সকাল প্রায় ৮.৩০ মিনিট নাগাদ নাগাল্যান্ডের উগ্রপন্থী সংগঠন এনএসসিএন (খাপলাং)-এর নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চলের যৌথ উগ্রপন্থী মঞ্চের অতর্কিত গুলি-হামলায় আধাসেনা ১৩ আসাম রাইফেসলস-এর দুই জওয়ান নিহত হয়েছেন| এতে আরও কয়েকজন ঘায়েল হয়েছেন বলে খবর পাওয়া গেলেও ঠিক কতজন আহত হয়েছেন তা জানা যায়নি| ঘটনার পর এলাকা ঘিরে চিরুনি অভিযান চালানো হয়েছে| হ্যালিকপ্টারে জঙ্গিদের তালাশি চালিয়েছেন সেনা আধিকারিকরা| এখনও হামলাবাজদের টিকির নাগাল পাওয়া যায়নি|
সূত্রের খবর, জঙ্গলাবৃত রাস্তার রুটিন-প্রহরায় নিয়োজিত ছিলেন আসাম রাইফেলস-এর বেশ কয়েকজন জওয়ান| সীমান্তবর্তী অরুণাচলে চলছে শীতের উত্সব উইন্টার ফেস্টিভ্যাল-২০১৭| আজ এই উত্সবের শেষ দিন ছিল| তাই সেই রাস্তা দিয়ে মেলায় অংশগ্রহণকারীদের আনাগোনা শুরু হয়েছিল| তাঁদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল আধা সামরিকবাহিনী আসাম রাইফেলস-এর জওয়ানদের| কিন্তু আচমকা আজ সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ নাকি রকেট লঞ্চার দিয়ে তাঁদের ওপর যৌথ রক্তাক্ত হামলা চালায় এনএসসিএন (কে) ও অসমের আলফা-স্বাধীন জঙ্গিরা| এতে দুই জওয়ান মারা যাওয়ার পাশাপাশি আরও কয়েকজন ঘায়েল হয়েছেন| এর পর দু-পক্ষের মধ্যে শুরু হয় তুমুল গোলাগুলি|
গত ১৯ নভেম্বর ভোরে এই তিনসুকিয়া জেলার পেঙেরি থানার অন্তর্গত ডিগবয়-পেঙেরি রোডের আপার দিহিং রিজার্ভ ফরেস্ট অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর ১৫ কুমায়ুন রেজিমেন্টের কনভয়ে একইভাবে রক্তাক্ত হামলা চালালে তিন জওয়ান নিহত হওয়ার পাশাপাশি চার জওয়ান গুতরভাবে জখম হয়েছিলেন| ওই হামলাও করেছিল আলফা স্বাধীন-সহ তাদের সহযোগী এনএসসিএন ও মণিপুরের জঙ্গিরা| সেদিনের হামলার পর পেঙেরির পাশাপাশি মার্ঘেরিটা থানা এলাকার ঘন জনবসতি অঞ্চল-সহ সংলগ্ন এলাকায় আলফা-বিরোধী অভিযান চালিয়ে তেমন কোনও সাফল্য পায়নি সেনা|
আজকের হামলায় কতজন উগ্রপন্থী ছিল তা জানা যায়নি| তবে প্রায় তিন-সাড়ে তিন ঘণ্টা গুলি বিনিময়ের ঘটনায় উগ্রপন্থীরা দলে বেশ ভারী ছিল বলে মনে করা হচ্ছে| গোলাগুলির জন্য জাগুন-জয়রামপুর সড়ক সিল করে দেওয়া হয়েছে| পাশাপাশি পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে মায়ানমারগামী সড়কও| উল্লেখ্য, অকুস্থলটি ভারত ভূখণ্ডের অসম-অরুণাচল প্রদেশ ও প্রতিবেশী মায়ানমার সীমান্তে ঘেঁষা| তাই জঙ্গিরা নাশকতা সংঘটিত করে খুব অনায়াসেই জঙ্গলের রাস্তা ধরে বহিঃরাষ্ট্র মায়ানমারে পালিয়ে যেতে সক্ষম হয়ে যায়| সেনা অভিযান এখনও চলছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top