News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাচারের আগেই গরু বোঝাই দুটি গাড়ি আটক, চালক পলাতক
Image

পাচারের আগেই গরু বোঝাই দুটি গাড়ি আটক, চালক পলাতক

বিলোনিয়া, ৮ মে: দক্ষিণ জেলায় গরু চুরি ও পাচার রুখতে তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। শুক্রবার ভোরে বিলোনিয়া থানার পুলিশের অভিযানে ঋষ্যমুখ এলাকার শ্যামলী বাজার থেকে গরু বোঝাই দুটি গাড়ি আটক করা হয়। তবে অভিযানের সময় গাড়ির চালকরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বিলোনিয়া মহকুমার বিভিন্ন এলাকায় একাধিক গরু চুরির ঘটনা সামনে আসে। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা পথ অবরোধে সামিল হন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনও জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিয়ে গরু পাচার বন্ধ ও পুলিশি টহল বাড়ানোর দাবি জানায়। এরপরই দক্ষিণ জেলা পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

সেই মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে জোলাইবাড়ি থানা, বিলোনিয়া থানা এবং ঋষ্যমুখ পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীরা বিভিন্ন জায়গায় নজরদারি শুরু করেন। অভিযানের সময় ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের শ্যামলী বাজার এলাকায় টি আর ০৩- জে -১৭৪৩  এবং টি আর ০৩ – ডি -২২২২ নম্বরের দুটি গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেগুলিকে আটকায়।

এর মধ্যে টিআর০৩_ জে_১৭৪৩ নম্বরের গাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি গরু উদ্ধার করা হয়। অন্যদিকে টিআর০১ _ ডি_২২২২ নম্বরের গাড়িটিকে গরু পাচারে সহযোগিতার সন্দেহে আটক করা হয়েছে। তবে দুটি গাড়ির চালকরাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিন দুপুরে বিলোনিয়া থানায় সাংবাদিক সম্মেলন করে ওসি সঞ্জিত সেন জানান, উদ্ধার হওয়া গরুগুলি উদয়পুরের জামজুড়ি বাজার থেকে গাড়িতে তোলা হয়েছিল। সেগুলি জোলাইবাড়ি হয়ে ঋষ্যমুখ এবং পরে বিলোনিয়া সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পাচারের আগেই পুলিশ অভিযান চালিয়ে গরুগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে। তিনি আরও জানান, চুরির গরু সন্দেহে পশু নিষ্ঠুরতা প্রতিরোধ আইন এবং মোটর ভেহিকেল আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পলাতক চালকদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও দক্ষিণ জেলা পুলিশ একাধিক গরু বোঝাই গাড়ি আটক করলেও অধিকাংশ ক্ষেত্রেই পাচারকারী ও চালকদের গ্রেফতার করা সম্ভব হয়নি। এবারও সেই একই চিত্র সামনে আসায় প্রশ্ন উঠছে পাচারচক্রের মূল হোতাদের ধরতে পুলিশের সক্ষমতা নিয়ে।

Releated Posts

মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে মামলায় কৈলাসহর আদালতের নির্দেশ, বিচারকের সিদ্ধান্তকে স্বাগত কংগ্রেসের

কৈলাসহর, ৭ আগস্ট: মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় কৈলাসহর প্রথম শ্রেণির আদালতের সাম্প্রতিক নির্দেশকে স্বাগত জানিয়ে…

ByByReshmi Debnath Aug 7, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top