News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে গ্যাস এজেন্সিতে চরম হয়রানির অভিযোগ, ভোর থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার
Image

বিশালগড়ে গ্যাস এজেন্সিতে চরম হয়রানির অভিযোগ, ভোর থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার

বিশালগড়, ২৫ এপ্রিল : বিশালগড়ের মা কালি ইন্ডিয়ান গ্যাস এজেন্সিতে চরম ভোগান্তির অভিযোগ তুললেন সাধারণ গ্রাহকরা। এজেন্সির নিজস্ব নিয়ম অনুযায়ী সকাল ৮টা পর্যন্ত গ্যাস বিতরণের কথা থাকলেও বাস্তবে ভোর ৪টা-৫টা থেকেই লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন মানুষজন। তবুও অনেক ক্ষেত্রেই খালি হাতে ফিরতে হচ্ছে তাদের।

অভিযোগ, গ্যাস সংগ্রহ করতে এসে গ্রাহকদের একাধিক লাইনে দাঁড়াতে হচ্ছে। প্রথমে কাউন্টারে, তারপর আবার গোডাউনে আলাদা লাইনে অপেক্ষা করতে হচ্ছে, যা বাড়াচ্ছে দুর্ভোগ। এর সঙ্গে যুক্ত হয়েছে গ্যাসবাহী গাড়ির দেরিতে পৌঁছানো বা অনেক সময় না আসার সমস্যা।

ফলে অফিসযাত্রী থেকে শুরু করে দিনমজুর সকলের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না বহু মানুষ। এই পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মধ্যে।

স্থানীয়দের প্রশ্ন, যদি নিয়ম অনুযায়ী সকাল ৮টা পর্যন্ত গ্যাস বিতরণ করা হয়, তবে কেন এই অব্যবস্থা? কেন সাধারণ মানুষকে প্রতিদিন এমন হয়রানির শিকার হতে হচ্ছে? এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

১২ বছরের পথচলা উদযাপন, ইন্দ্রনগর কালী বাড়িতে যজ্ঞ ও প্রার্থনায় মন্ত্রী টিংকু রায় সহ দলীয় নেতৃত্বগণ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগরতলার ইন্দ্রনগর কালী মন্দিরে এক…

ByByReshmi Debnath Jun 10, 2026

সাব্রুমে বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

সাব্রুম, ১০ জুন: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম পোস্ট অফিস সংলগ্ন সাতচাঁদ ও রুপাইছড়ি বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কর্মীদের উপস্থিতি ও…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় চাকমাঘাটে বিশেষ পূজার্চনা

তেলিয়ামুড়া, ১০ জুন: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটে আজ…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top