News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বক্সনগরের দয়ালপাড়ায় বিজেপি নেত্রীর বাড়িতে ভাঙচুর, তীব্র রাজনৈতিক চাপানউতোর
Image

বক্সনগরের দয়ালপাড়ায় বিজেপি নেত্রীর বাড়িতে ভাঙচুর, তীব্র রাজনৈতিক চাপানউতোর

আগরতলা, ২২ এপ্রিল : বক্সনগর বিধানসভার দয়ালপাড়া এডিসি ভিলেজে বিজেপি নেত্রী মহামায়া রানী দেববর্মার বাড়িতে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই ঘটনাকে ঘিরে শাসক-বিরোধী রাজনৈতিক চাপানউতোর তীব্র আকার নিয়েছে।

অভিযোগ, শুধুমাত্র বিজেপি করার কারণেই গত দশ দিন ধরে স্বামী-স্ত্রী জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হন মহামায়া। জানা যায়, আজ সকালে মুখ্যমন্ত্রী তাঁর বাড়িতে আসবেন বলে খবর পেয়ে তারা জঙ্গল থেকে ফিরে আসেন। কিন্তু বাড়িতে এসে দেখেন দরজা-জানালা ভাঙা, ঘরের ভিতরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। এমনকি বাড়ির ভেতরে থাকা মুদির দোকানের মালপত্রও নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

সাংবাদিকদের সামনে মহামায়া কান্নায় ভেঙে পড়ে প্রশ্ন তোলেন, বিজেপি করেছি, সেটাই কি আমার অপরাধ? তাঁর দাবি, মথার দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত।

অন্যদিকে, শাসক বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সিপিএম ও মথার একটি চক্র পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে স্থানীয় বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করছে। পাল্টা মথার অভিযোগ, মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে শাসক দলীয় লোকজনই ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।

বিজেপির তরফে আরও যুক্তি দেওয়া হয়েছে, মহামায়ার বাড়ির আশপাশে ৩০-৪০টি বাড়ি রয়েছে, যেগুলোর অধিকাংশই মথা সমর্থকদের। সেই এলাকায় শাসক দলের পক্ষে এমন ঘটনা ঘটানো কতটা সম্ভব, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর আগমনের কারণে সকাল থেকেই এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা ছিল—সেই পরিস্থিতিতে এই ধরনের ঘটনা কীভাবে ঘটল, তা নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে, যা ঘিরেও নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top