News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আজ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে
Image

আজ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

আগরতলা, ২২ এপ্রিল: আজ ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত এ বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর মোট ৪৭৩১ পরীক্ষার্থী রাজ্যের ১৫ টি কেন্দ্রে পরীক্ষায় বসে। এদের মধ্যে ২০৮৬ জন ছাত্র এবং ২৬৪৫ জন ছাত্রী। জানা গেছে, আগামী মে মাসে ফলাফল প্রকাশ করা হতে পারে।

আবেদনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে ৬০৪ জন পি.সি.এম. গ্রুপের জন্য, ২৬৬৬ জন পি.সি.বি. গ্রুপের জন্য এবং ১৪৬১ জন উভয় গ্রুপের জন্য আবেদন করেছে। এবার পশ্চিম ত্রিপুরা জেলায় আটটি পরীক্ষা কেন্দ্র এবং বাকি সব জেলাতে একটি করে পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বেলা ১টা ৩০ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত বায়োলজি এবং বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ম্যাথমেটিক্স পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা চলাকালীন সব কেন্দ্রেই কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয় এবং কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট বোর্ড সূত্রে জানা গেছে, আগামী মে মাসে ফলাফল প্রকাশ করা হতে পারে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top